বেলজিয়ামে বন্দুকধারীর গুলিতে ২ পুলিশ নিহত

বিদেশ ডেস্ক
২৯ মে ২০১৮, ১৭:৪৩আপডেট : ২৯ মে ২০১৮, ১৯:৫৩

বেলজিয়ামে এক বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন ওই বন্দুকধারীও। সোমবার দেশটির লিজ শহরে এই গোলাগুলির ঘটনা ঘটে।

বেলজিয়ামে বন্দুকধারীর গুলিতে ২ পুলিশ নিহত

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এই ঘটনায় দুই পুলিশ সদস্য আহতও হয়েছেন। শহরের এক স্কুলে একজন নারী পরিচ্ছন্নকর্মীকে জিম্মি করে ওই বন্দুকধারী। পরে পুলিশ তাকে গুলি করে ওই নারীকে উদ্ধার করেন। 

হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ। তারা জানায়, এখনও তদন্ত চলছে। বেলজিয়ামের কেন্দ্রীয় প্রসিকিউটর দফতরে মুখপাত্র এরিক ভ্যান ডার সিপ্ট বলেন, ‘আলামত দেখে মনে হচ্ছে এটি সন্ত্রাসী হামলা।’

দেশটির সংবাদমাধ্যম আরটিবিএফ জানিয়েছে, সোমবারই কারাগার থেকে মুক্তি পেয়েছিল ওই হামলাকারী। কারাগারেই তাকে হামলা চালানোর জন্য উৎসাহ দেওয়া হয়ে থাকতে পারে বলেও জানায় তারা।  

বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল বলেন, তিনি পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। হতাহতদের প্রতি সমবেদনা জানান তিনি। 

২০১৬ সালে দেশটিতে আইএসের হামলায় ৩২ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। সে বছরই একজন রামদা নিয়ে দুই পুলিশের ওপর আল্লাহু আকবার বলে আক্রমণ চালিয়েছিল।

/এমএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম