অভিবাসীদের সহায়তাকারীকে অপরাধী গণ্য করবে হাঙ্গেরি

বিদেশ ডেস্ক
২৯ মে ২০১৮, ২০:২১আপডেট : ২৯ মে ২০১৮, ২০:৩১

অনিয়মিত অভিবাসীদের রাজনৈতিক আশ্রয়ের আবেদনে সাহায্যকারীকে অপরাধী হিসেবে গণ্য করতে নতুন একটি আইনের খসড়া করেছে হাঙ্গেরির সরকার। বর্তমান অবস্থায় খসড়া আইনটি পাস হলে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের তথ্য সম্বলিত লিফলেট বিতরণ, অভিবাসীদের খাবার বা আইনগত সহায়তা দেওয়ার প্রস্তাবও অপরাধ বলে বিবেচিত হবে। সংসদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ডানপন্থি সরকারি দল ফিদেস পার্টির আনা এই খসড়া আইন নিয়ে আগামী সপ্তাহে ভোটাভুটি হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব খবর জানিয়েছে। শরণার্থীদের জন্য আইন কঠোর করছে হাঙ্গেরি
সিরিয়া ও ইরিত্রিয়া থেকে আসা এক লাখ ৬০ হাজার অভিবাসীকে অন্য ইউরোপীয় দেশে সরানোর ইউরোপীয় ইউনিয়নের বিরোধিতা করছে হাঙ্গেরি, পোল্যান্ড, চেক রিপাবলিক এবং স্লোভাকিয়া। ইতালি ও গ্রীসের শরণার্থী শিবিরগুলো জনাকীর্ণ হয়ে পড়ায় এসব শরণার্থীদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন ইইউ। হাঙ্গেরির জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন নীতির প্রকাশ্য সমালোচনা করছেন।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে বিবিসির সাংবাদিক নিক থর্প জানিয়েছেন প্রস্তাবিত আইনটি নিয়ে দেশটির সংসদে বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে। দেশটিতে এখন প্রবেশ চাওয়া অভিবাসী ও শরণার্থীদের সংখ্যা কমে এসেছে। দেশটির দক্ষিণাঞ্চলের সীমান্তে কাঁটাতারের ঘনত্বও দ্বিগুণ বাড়ানো হয়েছে।

অরবানের ডানপন্থি ফিদেস পার্টির সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আগামী সপ্তাহে নতুন আইনের বিষয়ে ভোটাভুটি হতে পারে। গত মাসে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন অরবান। অন্য ইউরোপীয় দেশগুলো থেকে হাঙ্গেরিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের পাঠানো বন্ধ করতে নিজেদের সংবিধানেও সংশোধন করার পরিকল্পনা করছে দেশটি।

হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান বিনিয়োগকারী জর্জ সরোসের বিরোধিতা করতে খসড়া আইনটিকে বলা হচ্ছে ‘স্টপ সরোস অ্যাক্ট’। দেশটির অভিযোগ জর্জ সরোস মুসলিম অভিবাসীদের ইউরোপে ঠেলে দেওয়ায় উৎসাহ যোগাচ্ছেন। অবশ্য মঙ্গলবার এই অভিযোগ অস্বীকার করেছেন সরোস। প্যারিসে অনুষ্ঠিত ইউরোপীয়ান কাউন্সিলের বৈদেশিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ সভায় দাবি করেছেন তিনি ইউরোপীয় মূল্যবোধকে রক্ষা করছেন।

ধারণা করা হয় ২০১৫ সালে প্রায় দশ লাখ রাজনৈতিক আশ্রয় প্রার্থী হাঙ্গেরিকে পথ হিসেবে ব্যবহার করেছে। এসব আবেদনকারীদের অনেকেই সিরিয়া, ইরাক, আফগানিস্তানের যুদ্ধ থেকে পালিয়ে বাঁচতে দেশ ছেড়েছে। এদের বেশিরভাগেরই গন্তব্য ছিল জার্মানি। তবে বলকান এলাকায় বেড়া বসানোয় ২০১৬ সকালে এই সংখ্যা নাটকীয়ভাবে কমে আসে।

 

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম