প্রিন্স জর্জের ওপর হামলার ষড়যন্ত্রের স্বীকারোক্তি আইএস সমর্থকের

অদিতি খান্না, যুক্তরাজ্য
৩১ মে ২০১৮, ১৮:২৫আপডেট : ৩১ মে ২০১৮, ১৮:৩৩

ব্রিটিশ সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটনের চার বছরের সন্তান প্রিন্স জর্জের ওপর হামলার ষড়যন্ত্রের স্বীকারোক্তি দিয়েছে এক আইএস সমর্থক। গত অক্টোবরে প্রিন্স জর্জের স্কুলে এ হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল। এ ঘটনাসহ আরও কয়েকটি ঘটনায় বৃহস্পতিবার তাকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাজ্যের আদালত।

প্রিন্স জর্জ হাসনাইন রাশিদ নামের ওই আইএস সদস্যকে সন্ত্রাসবাদের দায়ে চলতি সপ্তাহে লন্ডনের রাজকীয় আদালতের মুখোমুখি করা হয়। আদালত তাকে দোষী সাব্যস্ত করেন।

২০১৭ সালের সেপ্টেম্বরে লন্ডনের কেন্দ্রস্থলে কেনিংসটন প্রাসাদের কাছের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয় ব্রিটিশ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী জর্জ। জর্জ স্কুলে ভর্তি হওয়ার পর আইএসের টেলিগ্রাম চ্যানেলে স্কুলের সামনে থাকা জর্জের ছবি প্রকাশ করা হয়। ৩২ বছরের হাসনাইন রাশিদের পোস্ট করা ওই ছবির ক্যাপশনে বলা হয়, ‘আগেভাগেই স্কুল শুরু হলো। এমনকি রাজপরিবারকেও ছেড়ে দেওয়া হবে না। বুলেটের সুরে যখন যুদ্ধ নিকটবর্তী হয়, তখন আমরা প্রতিশোধের লক্ষ্যে অবিশ্বাসীদের ওপর চড়াও হই।’ দুই মুখোশধারীর পোস্টে যুক্ত হয় প্রিন্স জর্জের স্কুলের পূর্ণাঙ্গ ঠিকানা। জঙ্গিদের এমন বার্তায় শিশু জর্জকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে প্রতীয়মান হয়। ফলে স্কুলে জর্জের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

প্রসিকিউটররা আদালতকে বলেন, হাসনাইন রশিদ অনুসারীদের আইসক্রিমে বিষ প্রয়োগ এবং ফুটবল স্টেডিয়ামে হামলার ব্যাপারে উৎসাহিত করেছে। এমনকি নিজের অনলাইন ম্যাগাজিনে ‘লোন উলফ’ হামলার টিপস দেওয়ার পরিকল্পনা করছিলেন।

আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় আগামী ২৮ জুন তার সাজা ঘোষণা করবেন উলউইচ ক্রাউন কোর্টের বিচারক। সন্ত্রাসবাদী কার্যক্রমের দায়ে তাকে সাজা দেবেন আদালত।

সিরিয়ার এক আইএস অপারেটিভের সঙ্গে যোগাযোগ ছিল বেকার ওয়েব ডিজাইনার হাসনাইন রাশিদের। তাদের মধ্যে বিস্ফোরক তৈরি এবং গুলি করে বিমান ভূপাতিত করার মতো বিষয়ে তথ্য আদানপ্রদান হয়। আইএসে যোগ দিতে হাসনাইন সিরিয়াও যেতে চেয়েছিল। ২০১৭ সালের নভ্ম্বেরে উত্তর-পূর্ব ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের নেলসন এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম