নিজের মৃত্যুর গুজব ছড়াতে মর্গ পর্যন্ত গিয়েছি: রুশ সাংবাদিক

বিদেশ ডেস্ক
০১ জুন ২০১৮, ১৬:১৭আপডেট : ০১ জুন ২০১৮, ২০:৪২
image

হত্যা পরিকল্পনা নস্যাৎ করতে কী করে নিজের মৃত্যুর নাটক সাজিয়েছিলেন তা বর্ণনা করেছেন রুশ সাংবাদিক আরকাদি ববচেঙ্কো। জানিয়েছেন এ কাজের জন্য একজন মেকআপ আর্টিস্টের সহায়তা নিতে হয়েছে, শূকরের রক্ত ব্যবহার করতে হয়েছে এবং অ্যাম্বুলেন্সে করে তাকে মর্গে পর্যন্ত যেতে হয়েছে। ববচেঙ্কো জানান, মর্গে গিয়েই নিজের শরীর পরিষ্কার করেছেন তিনি এবং তার সাজানো ‘মৃত্যু’র খবর টিভিতে সরাসরি সম্প্রচারিত হতে দেখেছেন।

আরকাদি ববচেঙ্কো
রুশ সাংবাদিক আরকাদি ববচেঙ্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনাকারী। ইউক্রেনে নির্বাসিত তিনি। মঙ্গলবার (২৯ মে) ইউক্রেন ঘোষণা করে ববচেঙ্কো হত্যার শিকার হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, ববচেঙ্কো কিয়েভে অবস্থিত নিজ অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার পর তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তার পিঠে তিনটি গুলি করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় তার স্ত্রী তাকে উদ্ধার করেন এবং তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন; কিন্তু পথেই মারা যান ববচেঙ্কো। কিন্তু একদিন পরই বুধবার (৩০ মে) জীবিত অবস্থায় সবার সামনে হাজির হন তিনি। হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সশরীরে হাজির হয়ে হত্যার ঘটনাটি সাজানো বলে জানান ববচেঙ্কো। এই সাংবাদিক দাবি করেন, রুশ প্রশাসন তাকে হত্যার পরিকল্পনা করছিলো। সেই হত্যার পরিকল্পনা নস্যাৎ করতেই নিজের মৃত্যুর গুজব ছড়ান তিনি। 

এক সংবাদ সম্মেলনে ববচেঙ্কো ইউক্রেনের নিরাপত্তা বিভাগের কৌশলের পক্ষে অবস্থান নেন। তিনি দাবি করেন, তাকে হত্যার পরিকল্পনাটি ভয়ঙ্কর রকমের বাস্তব। ববচেঙ্কো বলেন, ‘এটা ভুয়া খবরের প্রশ্ন নয়। এটা বিশেষ অভিযানের প্রশ্ন।’

ববচেঙ্কো জানান, ইউক্রেন কর্তৃপক্ষ তাকে তার ও তার স্ত্রীর কাগজপত্র, তার ফ্ল্যাটের ছবি দেখিয়েছে। তারা এমন আরও কিছু ছবি দেখিয়েছে যা শুধু রুশ পাসপোর্ট অফিস থেকেই আসা সম্ভব। ববচেঙ্কো বলেন, এ ধরনের পরিস্থিতিতে ‘আপনি নিজেকে জিজ্ঞেস করবেন না যে খবরটি ভুয়া কিনা। আপনি ভাবতে থাকবেন কীভাবে বাঁচা যায়।’

ববচেঙ্কো জানান, এ হত্যা নাটক সাজাতে তাদের এক মাস সময় লেগেছে। ‘হত্যার দিন’ একজন মেকআপ আর্টিস্ট তার অ্যাপার্টমেন্টে আসেন। তিনি পড়ে যাওয়ার অনুশীলন করলেন। ববচেঙ্কো জানান, রক্ত যেন সত্যিকারের মতো দেখায়, সবকিছু যেন বাস্তব মনে হয়, সেই প্রস্তুতিও নেওয়া হলো। এরপর এক সাজানো ‘হত্যাকারী’ গুলি করে চলে গেলেন, তার স্ত্রী পুলিশকে ফোন করলেন এবং অ্যাম্বুলেন্স ডাকলেন। প্যারামেডিক ও চিকিৎসকরা তাকে স্ট্রেচারে করে নিয়ে গেলেন। অ্যাম্বুলেন্সেই তাকে মৃত ঘোষণা করা হলো। এরপর তাকে মর্গে নেওয়া হলো। ববচেঙ্কো বলেন, ‘গেট বন্ধ না হওয়া পর্যন্ত আমি মৃতের ভান করে গেলাম।’ ভেতরে একটা নিরাপদ জায়গা ছিল উল্লেখ করে ববচেঙ্কো বলেন, ‘আমি উঠলাম, আমার টি-শার্ট নিলাম এবং ধুলাম। টিভি ছাড়লাম এবং বসে বসে ‘আমার ‘হত্যার’ খবর দেখলাম। এরপর আমাকে একটি নিরাপদ জায়গায় নেওয়া হলো। ভোর পাঁচটার মধ্যেই সবকিছু শেষ হয়ে গেলো।’

/এফইউ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম