মালয়েশিয়ার সুলতানের সঙ্গে মতবিরোধ মাহাথিরের!

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০১৮, ২২:২০আপডেট : ০৩ জুন ২০১৮, ২২:৩১

মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলের পদ নিয়ে অচলাবস্থা দেখা দিয়েছে। বর্তমানে এ পদে থাকা তান শ্রী আপন্দি আলীকে সরিয়ে দিতে চাইছেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সিনিয়র আইনজীবী টমি থমাসকে তার স্থলাভিষিক্ত করতে চাইছে সরকার। তবে মাহাথিরের এ পরিকল্পনার সঙ্গে একমত নন দেশটির সুলতান (সাংবিধানিক রাজা)। তিনি চাইছেন, এ পদে এমন কেউ আসুক যিনি একইসঙ্গে শরিয়াহ সংক্রান্ত বিষয়ে পারদর্শী। 

সুলতান পঞ্চম মোহাম্মদ এবং মাহাথির মোহাম্মদ মাহাথির মোহাম্মদ অবশ্য নিজের সিদ্ধান্তের ব্যাপারে অনড় রয়েছেন। শ্রী আপন্দি আলীর জায়গায় সুলতানের কাছে কেবল আইনজীবী টমি থমাসের নাম প্রস্তাব করতে চান তিনি। তবে রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সুলতান বিকল্প হিসেবে একাধিক নাম প্রস্তাবের জন্য চাপ দিচ্ছেন।

একটি সূত্র জানিয়েছে, সুলতান মাহাথিরকে ফেডারেল কোর্টের একজন বিচারক এবং আপিল কোর্টের একজন বিচারকসহ চারজনের নাম প্রস্তাবের পরামর্শ দিয়েছেন।

সুলতানের বক্তব্য, অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি বর্তমান বা সাবেক কোনও বিচারককে দেখতে চান। এক্ষেত্রে ওই বিচারক ভারতীয়, চীনা বা মালয় বংশোদ্ভূত কিনা তা বিবেচ্য বিষয় নয়।

ইতোপূর্বে এক মামলায় সুলতান নিজেই টমি থমাসের নাম সুপারিশ করেছিলেন। তবে অ্যাটর্নি জেনারেল পদে তিনি শরিয়া আইনে পারদর্শী কাউকে দেখতে চান। বিপরীতে মাহাথিরের যুক্তি, শরিয়া আইনের ব্যাপারে সলিসিটর জেনারেলই যথেষ্ট।

সুলতান চাইছেন, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাই তাকে আইনি পরামর্শ দেবেন।

রাজপ্রাসাদ মনে করে, এটা কোনও সাংবিধানিক সংকট নয়, বরং মতপার্থক্য মাত্র। সুলতানের পক্ষ থেকে মাহাথিরকে বলা হয়েছে যে, তিনি যদি নাজিব আমলের বহুল আলোচিত ওয়ানএমডিবি কেলেঙ্কারির বিচার করতে চান তাহলেও টমি থমাসকে অ্যাটর্নি জেনারেল করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে তাকে ডেপুটি পাবলিক প্রসিকিউটর নিযুক্ত করা যেতে পারে। তবে, এ ব্যাপারে টমি থমাসের কোনও বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: দ্য স্টার।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম