পশ্চিম তীর থেকে সাত পাকিস্তানিকে গ্রেফতার করেছে ইসরায়েল

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০১৮, ১৫:১৪আপডেট : ০৪ জুন ২০১৮, ১৫:৩৭

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে রাতভর অভিযান চালিয়ে সাত পাকিস্তানিকে গ্রেফতার করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

পশ্চিম তীর থেকে সাত পাকিস্তানিকে গ্রেফতার করেছে ইসরায়েল

সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে, গ্রেফতারকৃত ব্যক্তিরা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত আছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি। বিষয়টি তদন্তের জন্য গ্রেফতারকৃতদের কারাগারে নেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

ফিলিস্তিন কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, বর্তমানে ইসরায়েলি কারাগারে প্রায় সাড়ে ৬ হাজার ফিলিস্তিনি বন্দি আছে। তাদের মধ্যে ৬২ জন নারী ও ৩৫০ জন শিশু। ‘পলাতক’ ফিলিস্তিনিদের গ্রেফতারের নামে দখলকৃত পশ্চিম তীরজুড়ে প্রায়ই গ্রেফতার অভিযান চালায় ইসরায়েল।

গত মাসে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার দিন থেকে ফিলিস্তিন জুড়ে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। মার্চ মাস থেকে কমপক্ষে ১২৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

/আরএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম