ইসরায়েলের পক্ষে জেরুজালেমের সম্পত্তি কিনছে আরব আমিরাত!

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০১৮, ০২:২১আপডেট : ০৯ জুন ২০১৮, ০৪:২৯

আরব আমিরাতের হয়ে ফিলিস্তিনের ফাতাহ নেতা মোহাম্মদ দাহলানের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী জেরুজালেমের ওল্ড সিটির জায়গা কেনার পরিকল্পনা করছেন বলে অভিযোগ করেছেন ইসলামিক মুভমেন্ট ইন ইসরায়েলের সহকারী প্রধান শেখ কামাল খতিব। ইসরায়েলি দখলদারিত্বকে সহায়তা করার জন্য আমিরাতের যুবরাজের পৃষ্ঠপোষকতায় এই পরিকল্পনা করা হচ্ছে বলে সতর্ক করে দিয়েছেন অভিযোগ তিনি। যুক্তরাজ্যভিত্তিক মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী সংস্থা মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

জেরুজালেম ও আল আকসা মসজিদ

বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে খতিব বলেন, আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের খুবই ঘনিষ্ঠ একজন আমিরাতি ব্যবসায়ী আল আকসা মসজিদ সংলগ্ন বাড়ি ও সম্পত্তি কেনার পরিকল্পনা করছেন। ফাতাহ নেতা দাহলানের হয়ে কাজ করা জেরুজালেমের একজন ব্যবসায়ী তাকে এ কাজে সহায়তা করছেন।

খতিব বলেন, তারা জেরুজালেমের এক বাসিন্দার কাছ থেকে আল আকসা মসজিদ সংলগ্ন একটি বাড়ি কেনার জন্য ৫০ লাখ মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দেয়। তিনি তা প্রত্যাখ্যান করায় তাকে বাড়িয়ে ২ কোটি ডলার দেওয়ার কথা বলা হয়। তবে তারপরও তাকে প্রলুব্ধ করার চেষ্টা সফল হয়নি।

খতিব সতর্ক করে দিয়ে বলেন, ২০১৪ সালে বিন জায়েদের প্রশাসন একইভাবে দখলকৃত জেরুজালেমের সিলওয়ান ও ওয়াদি হিলওয়া এলাকা দখলের জন্য বাড়ি কিনেছে। তিনি বলেন, ‘এই বিপজ্জনক পরিস্থিতিতে আমরা জেরুজালেমের সম্মানিত বাসিন্দাদের কোনও গোষ্ঠী বা গোপন প্রতিনিধিদের কাছে বাড়ি বা জায়গা বিক্রির চেষ্টা না করার জন্য পরামর্শ দিচ্ছি। আমিরাতের শাসকরা জাতির শরীর ধ্বংস করে দেওয়ার মতো ক্যানসার।’

শেখ কামাল খতিব এর আগেও আরব আমিরাতের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারির পক্ষে জেরুজালেমের সম্পত্তি কেনার অভিযোগ করেছিলেন। তিনি আগেও বলেছেন, আমিরাত মূলত আল আকসা মসজিদের কাছের এলাকায় এই তৎপরতা চালাচ্ছে।  গত বছরের সেপ্টেম্বরে কাতারি সংবাদপত্র আল শার্ক এ প্রকাশিত এক বিবৃতিতে অভিযোগ করেছিলেন, আরব আমিরাত তার নিজ দেশের ইহুদি সংস্থাগুলোর মাধ্যমে জেরুজালেমের বাসিন্দাদের বাড়ি কিনেছে। তারা আমিরাত থেকে ফিলিস্তিনি দালালদের মাধ্যমে সরাসরি ইসরায়েলে আসে। এসব দালালদের মাধ্যমে জেরুজালেমবাসীর জায়গা বিশেষ করে আল আকসা মসজিদের কাছের জায়গা বিক্রি করতে রাজি রাজি করানো সহজ হয়।

/আরএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান