সিঙ্গাপুরে ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠক

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৮, ০৭:৩৬আপডেট : ১২ জুন ২০১৮, ০৯:৪৯

ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে ঐতিহাসিক বৈঠক শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১২ জুন) ৯টায় (বাংলাদেশ সময় সকাল ৭টায়) সিঙ্গাপুরের গুরুত্বপূর্ণ স্যান্টোসা দ্বীপের হোটেল দ্য ক্যাপেলোতে গুরুত্বপূর্ণ এই বৈঠক শুরু হয়।
একসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরীয় নেতা কিং উন জং উনকে আখ্যা দিয়েছিলেন ‘খুদ রকেট মানব’ ও ‘খাটো মোটকু’। বিপরীতে কিম ট্রাম্পকে ডেকেছিলেন ‘ভীত কুকুর’ ও ‘মানসিক ভারসাম্যহীন বুড়ো’ নামে। টুইটার পোস্ট কিংবা রাষ্ট্রীয় বিবৃতিতে তাদের পারস্পরিক বিষোদগারের সাম্প্রতিক অতীতও কমবেশি সবার জানা।
সব বিভেদ আর বিদ্বেষ ভুলে বৈঠকে বসেছেন বর্তমান বিশ্বের আলোচিত এই দুই শীর্ষ নেতা। সমগ্র বিশ্বের দৃষ্টি এখন সেদিকেই। বৈঠক শেষেই বোঝা যাবে দুই দেশের মধ্যে চলমান দ্বান্দ্বিক সম্পর্ক কি টিকে থাকবে, নাকি সমঝোতার মাধ্যমে কোরীয় উপদ্বীপে স্থিতিশীলতা ফিরিয়ে আনবেন এই দুই নেতা।

/আইএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম