আফগানিস্তানে ড্রোন হামলায় পাকিস্তানি তালেবান নেতা নিহত

বিদেশ ডেস্ক
১৫ জুন ২০১৮, ২০:৩২আপডেট : ১৫ জুন ২০১৮, ২০:৪০

আফগানিস্তানে এক ড্রোন হামলায় পাকিস্তানি তালেবান নেতা মোল্লা ফজলুল্লাহ নিহত হয়েছেন। মার্কিন ও আফগান বাহিনী যৌথভাবে এ হামলা চালায়। শুক্রবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আফগানিস্তানে ড্রোন হামলায় পাকিস্তানি তালেবান নেতা নিহত আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাদমানিশ বলেন, যৌথ বাহিনীর বিমান হামলায় পাকিস্তানি তালেবান নেতা মোল্লা ফজলুল্লাহ নিহত হয়েছেন। আমরা বিষয়টি নিশ্চিত করছি। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুনার প্রদেশের মারাউইরা জেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মার্কিন ও আফগান বাহিনীর যৌথ ড্রোন হামলায় আরও দুই সশস্ত্র তালেবান সদস্য নিহত হয়েছে।

আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর পক্ষ থেকেও ড্রোন হামলায় পাকিস্তানি তালেবান নেতা মোল্লা ফজলুল্লাহ নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

ওয়াশিংটনে মার্কিন বাহিনীর পক্ষ থেকেও এক বিবৃতিতে কুনারে সিনিয়র তালেবান নেতার অবস্থান লক্ষ্য করে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মোল্লা ফজলুল্লাহ’র দল তেহরিক-ই-তালেবান (টিটিপি)-ও তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি’র কাছে তাদের নেতা নিহতের খবর নিশ্চিত করেছে। দলটির অভিযোগ, আফগান গোয়েন্দা সংস্থা এনডিএস-এর দেওয়া তথ্যের ভিত্তিতে এই ড্রোন হামলা চালানো হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম