আসন্ন ম্যাচগুলোতেও আর্জেন্টিনার হেরে যাওয়ার আশঙ্কা করছেন ম্যারাডোনা

বিদেশ ডেস্ক
১৮ জুন ২০১৮, ১৬:৫৫আপডেট : ১৮ জুন ২০১৮, ১৭:৪১
image

আইসল্যান্ডের সঙ্গের ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের ধারাবাহিকতায় আসন্ন ম্যাচগুলোতেও হেরে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন আর্জেন্টিনার জীবন্ত কিংবদন্তি ম্যারাডোনা। দল হিসেবে আর্জেন্টিনা বড় ধরনের সমস্যায় আছে বলে মন্তব্য করেছেন তিনি। রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম টেলিসুরকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি।
ম্যারাডোনা

১৬ জুন (শনিবার) অনুষ্ঠিত বিশ্বকাপ আসরের ম্যাচে ইউরোতে সবাইকে চমকে দেওয়া আইসল্যান্ড আটকে দিতে সমর্থ হয় গতবারের ফাইনালিস্ট আর্জেন্টিনাকে। লিওনেল মেসির পেনাল্টি মিসের দিনে আর্জেন্টাইনরা ১-১ গোলে ড্র দিয়ে শুরু করে বিশ্বকাপের ২১তম আসর। এই হতাশাজনক পারফরম্যান্সের প্রশ্নে টেলিসুরকে ম্যারাডোনা বলেন, ‘আসন্ন খেলাগুলোতে আমাদের হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি। আমরা বড় সমস্যায় আছি। তবে আমরা ঈশ্বরের ওপর আস্থা রাখি এবং বিশ্বাস করি আমরা অবস্থার উন্নয়ন ঘটাতে পারব। আমি আশা করি ছেলেগুলো ভালো করবে।’

ম্যারাডোনা আরও বলেন, ‘হার-জিত কিংবা ড্র, যাই হোক না কেন মাঠে সবসময় ১১ জন খেলোয়াড় থাকে। কিন্তু আপনাকে দেখতে হয় কীভাবে আপনি জিতলেন, হারলেন কিংবা ড্র করলেন।’

/এফইউ/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম