সিরিয়া ইস্যু নিয়ে মার্কিন-রুশ পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০১৮, ১০:১২আপডেট : ১৯ জুন ২০১৮, ১০:১৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সোমবার টেলিফোনে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৫৪ নম্বর প্রস্তাবের আওতায় সিরিয়া সংকট নিরসনের কথা বলেন।

সিরিয়া ইস্যু নিয়ে মার্কিন-রুশ পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ এক বিবৃতিতে টেলিফোন আলাপের কথা নিশ্চিত করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে নির্ধারিত রাজনৈতিক যোগাযোগ নিয়েও কথা বলেন দুই মন্ত্রী। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও তারা আলোচনা করেছেন বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

পম্পেও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে তিনি দ্বিতীয়বার ল্যাভরভের সঙ্গে ফোনালাপ করলেন। রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় মস্কো এবং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক অনেকটা অচল অবস্থায় রয়েছে।

/এমএইচ
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম