ভেঙে গেল পিডিপি-বিজেপি জোট, কাশ্মিরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০১৮, ১৭:২৭আপডেট : ২০ জুন ২০১৮, ০০:০৪
image

তীব্র থেকে তীব্রতর হতে থাকা মতভেদে প্রায় সাড়ে তিন বছরের সম্পর্ক ছিন্ন করলো বিজেপি। মঙ্গলবার (১৯ জুন) ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জম্মু-কাশ্মিরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি-পিডিপি ও ভারতীয় জনতা পার্টির মধ্যকার জোট ভেঙে যাওয়ার খবর দিয়েছে। বিজেপি জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করার ধারাবাহিকতায় মুখ্যমন্ত্রীর পদ ছেড়েছেন পিডিবি নেতা মেহবুবা মুফতি। কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স-এর পক্ষ থেকে মেহবুবার দলের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধান মোতাবেক, এখন ওই রাজ্যে গভর্নরের শাসন জারি হবে।
মেহবুবা মুফতি

 

জম্মু-কাশ্মির বিধানসভায় মোট ৮৭টি আসন। ২০১৪-এর মে মাসে উপত্যকায় যে নির্বাচন হয়, সেখানে পিডিপি পেয়েছিল ২৮টি আসন। বিজেপি পেয়েছিল ২৫টি। এছাড়া ওমর আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্স ১৫টি, কংগ্রেস ১২টি এবং অন্যরা ৭টি আসন পেয়েছিল। বিজেপি এবং পিডিপি যৌথভাবে প্রয়োজনীয় ৪৪ আসন ছাড়িয়ে ৫৩টি আসনের জোট গঠন করে। সেই জোটই এতদিন সরকার চালাচ্ছিল উপত্যকায়। তবে বেশ কিছু মতাদর্শিক বিরোধের কারণে জোটগত ভাঙন সৃষ্টি হয়, যার ফলাফল এই সরকার ভেঙে যাওয়া।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস লিখেছে, দিল্লিতে বিজেপির অমিত শাহের সঙ্গে প্রদেশের ১১ জন সংসদ সদস্যের বৈঠকের পর তারা পদত্যাগের সিদ্ধান্ত নেন। মেহবুবার দলের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিজেপি নেতা রাম মাধাব দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেছেন, ‘জম্মু ও কাশ্মিরের জোটের শরিক হয়ে থাকাটা বিজেপির জন্য অস্থিতিশীলতা তৈরি করেছিল। সেখানে নিরাপত্তা সংক্রান্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সামলানোর জন্য গভর্নরের হাতে ক্ষমতা যাওয়া দরকার।’ সংবাদ সম্মেলনে রাম মাধব বলেন, জম্মু ও কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ, এটা মাথায় রেখে ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের অভিমত, ক্ষমতার নিয়ন্ত্রণ রাজ্যপালের হাতে তুলে দেওয়াই শ্রেয়।
রাম মাধবের সংবাদ সম্মেলনের পর রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি তার পদত্যাগপত্র জমা দেন। হিন্দুস্থান টাইমস বলছে, মঙ্গলবার মেহবুবার ওই পদত্যাগের কারণে কাশ্মিরের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল।

/এএমএ/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম