প্রথম সন্তানের মা হলেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
২১ জুন ২০১৮, ১৫:৩৬আপডেট : ২১ জুন ২০১৮, ১৭:০৩
image

প্রথমবারের মতো সন্তানের মা হলেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। বৃহস্পতিবার (২১ জুন) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে একটি মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন জাসিন্ডা নিজেই। তিনি হলেন বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি ক্ষমতায় থাকাকালে সন্তানের জন্ম দিয়েছেন। এর আগে ১৯৯০ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালেই সন্তানের জন্ম দেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।

জাসিন্ডা আরডার্ন

৩৭ বছর বয়সী জাসিন্ডা আরডার্ন নিউ জিল্যান্ডের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন গত বছরের অক্টোবরে। তার দল লেবার পার্টি নির্বাচনে দ্বিতীয় স্থান অর্জন করলেও কোনও দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ছোট দল ফার্স্ট পার্টির নেতা উইনস্টন পিটার্সের সমর্থন নিয়ে সরকার গঠন করে তিনি। এ বছরের জানুয়ারিতে জাসিন্ডা জানান, অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি তিনি প্রথম বুঝতে পারেন প্রধানমন্ত্রী হওয়ার ডাক পাওয়ার মাত্র ছয় দিন আগে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সন্তান প্রসবে চিকিৎসকদের বেঁধে দেওয়া সময়ের চারদিন পর বৃহস্পতিবার সকালে জাসিন্ডাকে অকল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তান জন্মদানের খবর জানিয়ে জাসিন্ডা বলেন, তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। হাসপাতালের কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

টুইটারে পোস্ট করা বিবৃতিতে জাসিন্ডা লিখেছেন, ’আমি নিশ্চিত নতুন বাবা-মা যে আবেগে উদ্বেলিত হয়,তার পুরোটাই আমাদের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু একই সময়ে অনেকের কাছ থেকে যে আন্তরিকতা ও শুভকামনা পেয়েছি তার জন্য অনেক বেশি কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাদের।’
জাসিন্ডা আরডার্ন ছয় সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি নিয়েছেন। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন উপপ্রধানমন্ত্রী উইনস্টন পিটার্স। তবে ছুটিকালীন সময়েও মন্ত্রিসভার নথিপত্র পড়বেন বলে জানিয়েছেন তিনি।

/এফইউ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম