‘গড’কে স্টুপিড আখ্যা দিয়ে ক্যাথলিকদের রোষানলে দুয়ার্তে

বিদেশ ডেস্ক
২৬ জুন ২০১৮, ১৬:০৯আপডেট : ২৬ জুন ২০১৮, ১৬:১৬
image

খ্রিস্ট ধর্মে বিশ্বাসীদের সৃষ্টিকর্তা ‘গড’কে স্টুপিড আখ্যা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। বাইবেলে বর্ণিত সৃষ্টিতত্ত্বকেও আক্রমণ করেছেন তিনি। এতে ক্যাথলিক অধ্যুষিত দেশটির খ্রিস্টানদের তোপের মুখে পড়েছেন বিতর্কিত এই প্রেসিডেন্ট। তার মন্তব্যকে  বিভিন্ন চার্চ ও ক্যাথলিক ধর্মের অনুসারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টির পর তার দফতর থেকে দেওয়া বিবৃতিতে দাবি করা হয়েছে, এটি দুয়ার্তের ব্যক্তিগত মন্তব্য।
রদ্রিগো দুয়ার্তে

প্রেসিডেন্ট হওয়ার আগে মেজর হিসেবে ডাভাও শহরে দায়িত্ব পালন করেছেন দুয়ার্তে। সেখানেই এক বক্তৃতায় তিনি খ্রিস্ট ধর্মে বিশ্বাসীদের প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করেন।  বিবিসির খবরে টেলিভিশনে প্রচারিত সেই বক্তৃতার বরাত দিয়ে বলা হয়েছে, দুয়ার্তে বাইবেলে বর্ণিত অ্যাডাম আর ইভের কাহিনী ও আদিপাপের ধারণাকে আক্রমণ করেছেন। সঙ্গে প্রশ্ন তুলেছেন, ‘কে এই স্টুপিড গড’।

এর আগে ভ্যাটিক্যান সিটির শীর্ষ ব্যক্তি পোপকে নিয়েও নেতিবাচক মন্তব্য করেছিলেন দুয়ার্তে। এক বক্তব্যে যানজট পরিস্থিতি নিয়ে একটি অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেছিলেন, ‘আমরা যানজটে আটকে ছিলাম। পাঁচ ঘণ্টা ধরে এমন অবস্থা চললো। আমি জিজ্ঞেস করলাম কেন? তারা জানালো, রাস্তা বন্ধ। আমি জিজ্ঞেস করলাম কে আসছে। তারা জবাবে বললো, পোপ আসছেন। আমি তখন পোপকে ....এর সন্তান বলে গালি দিলাম। বললাম দেশে ফিরে যাও। আর কখনও আমাদের দেশ সফরে এসো না।’

আদিবাসী আর নারীদের প্রতিও বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার নেতিবাচক দৃষ্টান্ত রয়েছে দুয়ার্তের ‘অর্জনের’ তালিকায়। অস্ত্রভক্তির জন্যও তিনি সুপরিচিত। ২০১৬ সালের নভেম্বরে নিজ হাতে গুলি করে হত্যার কথাও স্বীকার করেন দুয়ার্তে। তখন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে তিনি জানান, দাভাও শহরের মেয়র থাকাকালে তিনি তিন সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছিলেন।

২০১৬ সালের মে মাসে প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার আগে মাদকের বিরুদ্ধে কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম ভাষণে দুয়ার্তে জানান, ফিলিপাইনে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি এবং গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়ানো ব্যক্তিদের গুলি করার ক্ষমতা দেওয়া হবে নিরাপত্তা বাহিনীকে।

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম