পাঁচ দিনেও উদ্ধার হয়নি থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ফুটবল দল

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০১৮, ১৫:২৭আপডেট : ২৭ জুন ২০১৮, ১৫:৪৭

ভারী বৃষ্টিপাতের কারণে নিখোঁজের পাঁচ দিনেও উদ্ধার হয়নি থাইল্যান্ডের গুহায় আটকে পড়া যুব ফুটবল দলকে। এমনকি তাদের সঙ্গে কোনও যোগাযোগও করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, শনিবার থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের থাম লাং নাং নন গুহায় প্রবেশের পর আটকে পড়েছে ওই ফুটবল দলের ১১ সদস্য ও তাদের কোচ। ফুটবলারদের সবারই বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে।

উদ্ধারকারীদের তৎপরতা

ভূ-গর্ভের নিচে কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত গুহাটি পর্যটকদের কাছে খুবই আগ্রহের বিষয়। গুহায় প্রবেশের পর ভারী বৃষ্টির কারণে জলপ্রবাহ বেড়ে গিয়ে প্রবেশমুখ বন্ধ হয়ে যাওয়ায় তারা আটকে পড়েছে বলে মনে করা হচ্ছে। কয়েকশ উদ্ধারকারী গুহাটির ভেতরের পানি বের আনার জন্য নালা খননের চেষ্টা করলেও রাতভর ভারী বৃষ্টির কারণে তা সম্ভব হচ্ছে না। কর্মকর্তারা বলছেন, প্রধান প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ায় তারা গুহাটিতে প্রবেশের জন্য আরেকটি পথ খোঁজার চেষ্টা করছেন।  

ধারণা করা হচ্ছে, বালকদের দলটি ও তাদের ২৫ বছর বয়সী কোচ শনিবার বিকেলে গুহাটিতে প্রবেশ করেছে। শনিবার রাতে তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পরই উদ্ধারকারী দল অভিযান শুরু করেছে। তারা গুহাটির বাইরে ছেলেগুলোর বাইসাইকেল ও খেলাধুলার সরঞ্জাম খুঁজে পেয়েছে।

গুহার বাইরে ফুটবলারদের সাইকেল

ব্যাংকক পোস্ট সংবাদপত্রের মতে, ভ্রমণকারীদের একটি ছোট জলপ্রবাহ পার হয়ে গুহাটিতে প্রবেশ করতে হয়। তাই জলপ্রবাহ বেড়ে গেলে গুহাটিতে আর প্রবেশ করা যায় না। পুলিশের কর্নেল কোমসান সারদলুয়ান মার্কিন বার্তা সংস্থা এপি’কে বলেন, জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত থাইল্যান্ডের বর্ষাকালে গুহাটিতে ৫ মিটার (প্রায় ১৬ ফুট) পর্যন্ত পানি হয়।

উদ্ধারকারীদের তৎপরতা

বিবিসি সংবাদদাতা জোনাথান হেড ঘটনাস্থল থেকে জানান, অনুসন্ধানকারী দল ড্রোন ক্যামেরার মাধ্যমে গুহাটির ওপর পর্যবেক্ষণ করার চেষ্টা করছে। কিন্তু নিচু মেঘের কারণে ড্রোনও বেশিদূর নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। মঙ্গলবার নৌবাহিনীর উদ্ধারকারীরা গুহাটির ভেতরে পায়ের নতুন চিহ্ন দেখতে পেয়েছে। এ কারণে আশা করা হচ্ছে, আটকে পড়া ছেলেগুলো এখন নিরাপদ রয়েছে। সূত্র : বিবিসি। 

 

/আরএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম