মহারাষ্ট্রে জঙ্গিবিমান বিধ্বস্ত

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০১৮, ১৭:০০আপডেট : ২৭ জুন ২০১৮, ১৭:২৮

ভারতের মহারাষ্ট্রে একটি সুখোই জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। ২৭ জুন বুধবার সকালে মহারাষ্ট্রের নাসিকে পরীক্ষামূলক ফ্লাইটের সময় এটি বিধ্বস্ত হয়। তবে এর আগেই বিমানটির দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মহারাষ্ট্রে জঙ্গিবিমান বিধ্বস্ত পুলিশ জানিয়েছে, নাসিকের দুই কিলোমিটারের মধ্যে বিধ্বস্ত হয় বিমানটি।

একজন কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই’কে জানিয়েছেন, সকাল ১১টা ৫ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। ১১টা ১৫ মিনিটে পুলিশ এ ব্যাপারে জানতে পারে।

দুর্ঘটনার শিকার বিমানটি এখনও নিয়মিত চলাচলের অনুমতি পায়নি। উৎপাদনকারী প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে এটিকে বিামন বাহিনীর হাতেও তুলে দেয়নি। বরং পরীক্ষামূলক উড্ডয়নের অংশ হিসেবেই বুধবার এটি যাত্রা করেছিল। কারিগরি দুর্বলতার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রতীয়মান হচ্ছে।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম