ট্রাম্পের 'অভিবাসীবিরোধী নীতি'র বিরুদ্ধে সিনেট ভবন দখল করে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০১৮, ১৪:৪৬আপডেট : ২৯ জুন ২০১৮, ১৫:০৭
image

অবৈধ অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া জিরো টলারেন্স নীতির বিরোধিতা করে ওয়াশিংটনে তুমুল বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুন) সিনেট ভবন দখল করে নেন বিক্ষোভকারীরা। সেময় এক কংগ্রেস সদস্যসহ প্রায় ৬০০ বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশ জানায়, বিক্ষোভকারীদের বিরুদ্ধে বেআইনিভাবে বিক্ষোভ প্রদর্শনের অভিযোগ আনা হয়েছিল। পরে ঘটনাস্থলেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

ট্রাম্পের জিরো টলারেন্স নীতির বিরুদ্ধে বিক্ষোভ
সম্প্রতি ট্রাম্প প্রশাসনের ‘জিরো টলারেন্স নীতি’র আওতায় অবৈধ অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে শুরু হওয়া আটক অভিযান ও মামলার জেরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয় দুই হাজারেরও বেশি শিশু। শিশুরা আইনের চোখে অপরাধী না হওয়ায় তাদেরকে আটক মা-বাবার কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়। মার্কিন অভিবাসন কর্মকর্তারা বলেছেন, ৫ মে থেকে ৯ জুন পর্যন্ত ২ হাজার ২০৬ জন বাবা-মার কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে ২ হাজার ৩৪২ জন শিশুকে। তুমুল সমালোচনা ও  চাপের মুখে ‘পরিবারকে একত্রিত রাখা’র এক নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। তবে সেই আদেশেও ইতোমধ্যে বিচ্ছিন্ন হওয়া এই দুই সহস্রাধিক শিশুর ব্যাপারে কিছু বলা হয়নি। তাছাড়া অভিবাসনপ্রত্যাশীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিও অক্ষুণ্ন রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুন) শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্নকরণ এবং অভিবাসনপ্রত্যাশীদের বিরুদ্ধে ট্রাম্পের জিরো টলারেন্স নীতির নিন্দা জানিয়ে ওয়াশিংটনে বিক্ষোভ হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে জানা যায়, বিক্ষোভকারীদের বেশিরভাগই ছিলেন নারী। তারা সবাই সাদা কাপড় পরেছিলেন। পুলিশের আটক করার হুমকি উপেক্ষা করেই তারা সিনেট ভবনে বিক্ষোভ অব্যাহত রাখেন। বিক্ষোভকারীরা সিনেট ভবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দখলে নিয়ে নেন। এ সময় তারা অভিবাসীদেরকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানানোর দাবিতে স্লোগান দিতে থাকেন। পুলিশের সতর্কতা উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যেতে থাকলে বেশ কয়েকজনকে আটক করা হয়।

ক্যাপিটল হিল পুলিশ জানায়, ৫৭৫ জন বিক্ষোভকারী সিনেট ভবনের একটি গুরুত্বিপূর্ণ জায়গায় অবস্থান নিয়েছিল। বেআইনিভাবে বিক্ষোভ প্রদর্শনের জন্য তাদেরকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। ডেমোক্র্যাট দলের সিনেটর প্রমিলা জয়পালকে আটক করা হয়েছিল।

এদিকে শনিবার ওয়াশিটন ডিসি-সহ সারাদেশে #ফ্যামিলিসবিলংটুগেদার ব্যানারে আরও বড় জনসমাগমের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম