ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক খবর অস্বীকার করেছে জর্ডান ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এর আগে ফরাসি সংবাদমাধ্যম ‘ইন্টিলিজেন্স অনলাইন’ জর্ডানের প্রমোদনগরী আকাবায় এ ধরনের একটি বৈঠকের খবর প্রকাশ করেছিল।
সংবাদমাধ্যম দোনিয়া আল ওয়াত্তেনের বরাত দিয়ে মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে, জর্ডান ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। আগের খবরে বলা হয়েছিল, আকাবায় ইসরায়েল, জর্ডান ও ফিলিস্তিন কর্তৃপক্ষের গোয়েন্দা কর্মকর্তারা গোপন বৈঠক করেছেন। এই তিন গোয়েন্দা সংস্থা মূলত যুক্তরাষ্ট্রের তথাকথিত শতাব্দীর চু্ক্তি বাস্তবায়নের উপায় খোঁজার জন্যই এই বৈঠক করেছেন বলে ধারণা করা হয়েছে।








