পাকিস্তানে বন্দি ৪৭১ ভারতীয়

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০১৮, ০০:০৫আপডেট : ০২ জুলাই ২০১৮, ০০:০৬

পাকিস্তান ভারতকে জানিয়েছে, তাদের কারাগারে ৪৭১ জন্য ভারতীয় নাগরিক বন্দি রয়েছে। এদের মধ্যে ৫৩ জন সাধারণ নাগরিক ও ৪১৮ জন জেলে। গত জানুয়ারিতে এ সংখ্যা ছিল ৪৫৭ জন, যেখানে ৫৮ জন ছিলেন সাধারণ নাগরিক ও ৩৯৯ জন জেলে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিওটিভি জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী ৬ মাস পর পর দেশ দুটি একে অপরকে নিজ নিজ দেশে থাকা বন্দির তথ্য আদান প্রদান করে। পাকিস্তানে বন্দি ৪৭১ ভারতীয়

ভারত ও পাকিস্তান ২০০৮ সালের মে মাসে স্বাক্ষর করা চুক্তি অনুযায়ী জানুয়ারি ও জুলাইতে বন্দিদের তালিকা বিনিময় করে। ওই চুক্তি অনুযায়ী পাকিস্তান  রবিবার ৪৭১ জন ভারতীয় বন্দির তালিকা ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশনের কাছে পাঠিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ভারত সরকারও নয়াদিল্লীতে অবস্থিত পাকিস্তানি দূতাবাস কর্তৃপক্ষের হাতে বন্দি পাকিস্তানি নাগরিকদের তথ্য তুলে দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি লিখেছে, পাকিস্তানের কাছে পাকিস্তানি বন্দিদের তালিকা হস্তান্তর করার সময় সাজার মেয়াদ পূরণ হওয়া ৯ জন সাধারণ ভারতীয় ও ২২৯ জন ভারতীয় জেলের দ্রুত মুক্তির ব্যবস্থা করতে পাকিস্তানকে অনুরোধ জানিয়েছে ভারত। পাকিস্তানে আটক রয়েছে ভারতের দুইজন আলোচিত ব্যক্তি। এদের একজন গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক কুলভূষণ যাদব। পাকিস্তানের আদালত গুপ্তচরবৃত্তির অভিযোগে যাদবকে ২০১৬ সালের মার্চে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল। পরে আন্তর্জাতিক আদালতের হস্তক্ষেপে পাকিস্তান ওই আদেশের বাস্তবায়ন স্থগিত রাখে।

পাকিস্তানে আটক আরেক আলোচিত ভারতীয় নাগরিক হামিদ নেহাল আনসারি। আনসারি ইন্টারনেটে এক নারীর সঙ্গে পরিচিত হন যিনি পাকিস্তানে থাকেন। ২০১২ সালে ওই নারীর সঙ্গে দেখা করার জন্য আনসারি একাধিকবার আফগানিস্তান হয়ে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করেন। পাজিস্তান তাকে গ্রেফতার করে জেলে রেখেছে।

/এএমএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম