ভূমধ্যসাগরে তিনদিনে নৌকাডুবিতে নিহত ২০০ অভিবাসী

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০১৮, ২০:৫১আপডেট : ০২ জুলাই ২০১৮, ২০:৫৫

লিবিয়া থেকে ইউরোপে পাড়ি দেওয়ার পথে ভূমধ্যসাগরে গত তিনদিনের নৌকাডুবিতে অন্তত ২০৪ জন অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছেন। এই নিয়ে চলতি বছর এই পথ নিয়ে আসার চেষ্টায় নিহতের সংখ্যা দাঁড়ালো এক হাজার। মধ্যপ্রাচ্যের সংবাদভিত্তিক ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

ভূমধ্যসাগরে তিনদিনে নৌকাডুবিতে নিহত ২০০ অভিবাসী

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এক বিবৃতিতে জানায়, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ২০৪ জন নিহত হয়েছেন।

সংস্থাটি জানায়, শুক্রবার নিহত ১০৩ জনের মধ্যে তিনজন শিশু ছিল। উদ্ধার করা হয়েছে ৪১ জনকে। শেফ দ্য মিশন অথম্যান বেলবেইসি বলেন, লিবিয়া উপকূলে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। আইওএমের মতে, চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগর দিয়ে প্রায় ৪৫ হাজার অভিবাসনপ্রত্যাসী ইউরোপে প্রবেশ করেছে।

দুর্বল কেন্দ্রীয় সরকার আর ইতালির সঙ্গে সীমান্ত থাকার সুযোগে বিপদজনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে এই উপকূল ব্যবহার করতে পছন্দ করে শরণার্থী ও অবৈধি অভিবাসন প্রার্থীরা। গত বছর এই পথ পাড়ি দিয়ে ইতালি ও অন্য ইউরোপীয় দেশগুলোতে প্রায় এক লাখ ২০ হাজার শরণার্থী পৌঁছেছে। এই পথ ব্যবহার করতে গিয়ে চলতি বছরের জুনের প্রথম দিকে তিউনিশিয়া উপকূলে নৌকাডুবে নিহত হয় প্রায় ১১২ শরণার্থী ও অভিবাসন প্রত্যাশী। ফেব্রুয়ারিতে লিবিয়ার পশ্চিম উপকূলে নৌকাডুবে প্রায় ৯০ জন নিহত হয়।

/এমএইচ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান