ফিলিস্তিনিদের কল্যাণ তহবিল আটকে দিলো ইসরায়েল

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০১৮, ১৩:৩৯আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১৩:৫৬
image

কারাবন্দি ও ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে হতাহত ফিলিস্তিনিদের পরিবারের কল্যাণের জন্য বরাদ্দকৃত লাখ লাখ ডলারের একটি তহবিল আটকে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিদের কাছ থেকে সংগৃহীত করের অর্থ দিয়েই তহবিলটি চালানো হতো। সোমবার (২ জুলাই) ওই তহবিল আটকে দিতে ইসরায়েলের পার্লামেন্টে একটি আইন পাস হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

কয়েকজন ফিলিস্তিনিকে আটক করছে ইসরায়েলি বাহিনী (ফাইল ফটো)
এতোদিন ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দি ও ইসরায়েলি বাহিনীর হাতে নিহতদের পরিবারের সুরক্ষার জন্য একটি তহবিল বরাদ্দ করা ছিল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের হয়ে ইসরায়েলি বাহিনী যেসব কর সংগ্রহ করতো সেগুলো দিয়েই তহবিলটি চালানো হতো। গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনীর হাতে হতাহতদের ৩৫ হাজার পরিবারকে এ তহবিল থেকে দেওয়া হতো সহায়তা। এবার সে তহবিলটি বন্ধে আইন পাস করেছে ইসরায়েল।

সোমবার (২ জুলাই) ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে আইনটি পাস হয়। ১২০ জন পার্লামেন্ট সদস্যের মধ্যে ৮৭ জন বিলটি পাসের পক্ষে ভোট দিয়েছে। আর বিপক্ষে ভোট পড়েছে ১৫টি। বিলটির পক্ষে থাকা ইসরায়েলি পার্লামেন্ট সদস্যদের দাবি, এ তহবিল থেকে সহজেই অর্থ পেতো ফিলিস্তিনি বন্দিরা। পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনিদের কাছ থেকে কর সংগ্রহ করে তা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে পাঠাতো ইসরায়েল। তবে নতুন আইনটি কার্যকর হওয়ার পর ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সে করের টাকা আর পাঠাবে না। 

পার্লামেন্টে ভোটাভুটিকে সামনে রেখে আরব আইনপ্রণেতারা বিলটির বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। জয়েন্ট লিস্ট অব আরব পার্টিজ-এর সদস্য জামাল জাহালকা বলেন, বিলটি ‘জঘন্য’। তিনি চিৎকার করে বলে ওঠেন, ‘আপনারা ফিলিস্তিনি জনগণের কাছ থেকে চুরি করছেন।’

২০১৮ সালের জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) ঘোষিত বাজেটের সাত শতাংশ হলো ওই তহবিলের পরিমাণ। এ বছর ফিলিস্তিনি কর্তৃপক্ষের বাজেটের পরিমাণ ৫০০ কোটি ডলার। আর তহবিলের পরিমাণ ৩৩ কোটি ডলার।

ফিলিস্তিনি বন্দিদের জন্য সহায়তা কমাতে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছে ইসরায়েল। দেশটির দাবি, এর মধ্য দিয়ে ‘সহিংসতা’য় উস্কানি দেওয়া হচ্ছে।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ শরণার্থী সংস্থায় যুক্তরাষ্ট্র অনুদান কমিয়ে দেওয়ায় কার্যক্রম পরিচালনায় সংস্থাটি যখন বিপাকে রয়েছে, তখনই কল্যাণ তহবির বন্ধে আইন পাস করলো ইসরায়েল। গত বছরের শেষ দিকে তেল আবিব থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলে শান্তি প্রক্রিয়ায় দেশটির একক মধ্যস্থতা মানতে অস্বীকার করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। পাল্টা পদক্ষেপে চলতি বছরের শুরুতে এই সংস্থা থেকে নিজেদের দেওয়া বার্ষিক তহবিলের পরিমাণ অর্ধেকে নামিয়ে আনে যুক্তরাষ্ট্র। ১২৫ মিলিয়ন ডলারের সহায়তা কমিয়ে ৬৫ মিলিয়ন ডলারে নিয়ে আসা হয়। গত মাসে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনডাব্লিউআরএ)’র জন্য সহায়তা প্রদান অব্যাহত রাখার আবেদন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সংস্থাটিতে বৈশ্বিক সহায়তা কমে যাওয়ার প্রেক্ষাপটে তিনি বলেছেন,বিশ্ব অবশ্যই এই শরণার্থী সংস্থাকে পরিত্যাগ করবে না।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের