পাকিস্তানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেকর্ড সংখ্যক নারী

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০১৮, ১২:৪০আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১২:৪৫

পাকিস্তানের আগামী সাধারণ নির্বাচনে সর্বোচ্চসংখ্যক নারী অংশগ্রহণ করতে যাচ্ছে। ২৭২টি সাধারণ আসনের মধ্যে ১৭১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে নারীরা। দেশটির ইতিহাসে যা একটি রেকর্ড। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

পাকিস্তানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেকর্ড সংখ্যক নারী প্রতিবেদনে বলা হয়, ২৫ জুলাই পাওয়া যাবে সম্পূর্ণ তালিকা। এখন পর্যন্ত ১০৫ জনকে মনোনয়ন দিয়েছে দল। আরও ৬৬ জন আছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

এর আগে ২০১৪ সালে নারীপ্রার্থীর সংখ্যা ছিল ১৩৫। স্বতন্ত্র প্রার্থীই সেবার বেশি ছিল(৭৪ জন)। আর ৬১ জন পেয়েছিলেন দলীয় মনোনয়ন। ২০০৮ সালে নারী প্রার্থীর সংখ্যা ছিল মাত্র ৭২। দলীয় মনোনয়ন পেয়েছিলেন ৪১ জন এবং স্বতন্ত্র প্রার্থী ছিলেন ৩১ জন।

মোট ১০৫ জন দলীয় প্রার্থী থেকে এবারের নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক নারী মনোনয়ন দিয়েছে পিপিপি। তাদের দল থেকে ১৯ জনকে মনোনয়ন দেওয়া হয়। এর মধ্যে পাঞ্জাবে ১১ জনকে, সিন্ধে পাঁচজনকে ও খাইবার পাখতুনে তিনজনে। মুত্তাহিদা মজলিস ই আমল থেকে ১৪ জন নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এরমধ্যে সাতজন পাঞ্জাব ও চারজন সিন্ধে। আর পাকিস্তান মুসলি লিগ ১১ জন নারীকে মনোনয়ন দিয়েছে।

পাঞ্জাবে স্বতন্ত্র নারী প্রার্থীর সংখ্যা ৪৪। এরমধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়াম নওয়াজ, সুমাইরা মালিকা, বেগম তাহমিনা, আসমা আলমগীর, মেহরিন আনোয়ার রাজা।

সিন্ধে মোট নারী প্রার্থীর সংখ্যা ৪৬। খাইবার পাখতুনে ১৫ জন। পিটিআই থেকে সেখানে একজন নারীকেও মনোনয়ন দেওয়া হয়নি। বেলুচিস্তানে নির্বাচনে লড়বেন সাতজন নারী।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম