জাপানে প্রবল বৃষ্টিতে নিহত অন্তত ২৭, নিখোঁজ ৪৭

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০১৮, ১৫:০৪আপডেট : ০৭ জুলাই ২০১৮, ১৫:০৬

 

জাপানে প্রবল বৃষ্টিতে অন্তত ২৭ জন নিহত ও ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৪৭ জন। ১৬ লাখের বেশি মানুষকে তাদের বাড়ি থেকে অন্য স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

১৬ লাখ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে অন্যত্র চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে

জাপানের আবহাওয়া এজেন্সি একটি বিশেষ আবহাওয়া সতর্কবার্তা প্রকাশ করেছে। এতে এই প্রবল বৃষ্টিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে জাপানের পশ্চিমাঞ্চলীয় এলাকা হনশুতে ভূমিধস, নদীর পানি বৃদ্ধি এবং ঝড়ো হাওয়ার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

টোকিও থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে শিকোকো দ্বীপের মটোয়ামা শহরে শুক্র ও শনিবার সকালে ৫৮৩ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া এজেন্সি বলছে, জাপানের পশ্চিম ও পূর্বাঞ্চলে আবহাওয়া স্থিতিশীল থাকলেও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

নিহতদের মধ্যে হিরোশিমা শহরের পশ্চিমাঞ্চলীয় এলাকায় এক ব্যক্তি ব্রিজ থেকে পড়ে মারা গেছেন। তাকাশিমাকে ৭৭ বছরের এক ব্যক্তি বর্জ সরাতে গিয়ে একটি নালায় পড়ে যান।

জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি জানায়, শনিবার সকাল পর্যন্ত ১৬ লাখ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে অন্যত্র চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ৩১ লাখ মানুষকে বাড়িঘর ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দেশটির মন্ত্রিসভা সচিব জানিয়েছেন, প্রায় ৪৮ হাজার পুলিশ, দমকলকর্মী ও জাপানের আত্মরক্ষাবাহিনীর সদস্যরা দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত রয়েছে।

 

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম