জাপানে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৮১

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০১৮, ১৯:৫৮আপডেট : ০৮ জুলাই ২০১৮, ২০:০২

জাপানে কয়েক দিনের ব্যাপক বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৮১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৫৮ জন। উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে। আরও ৩১ লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। জাপানভিত্তিক সংবাদমাধ্যম এনএইচকে’র বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

জাপানে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৮১ রবিবার সকালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। অন্যদেরও সহায়তা দরকার।

বন্যা ও ভূমিধসে পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপাকে পড়েছেন দুই লাখ ৭৬ হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। কিয়ুশু দ্বীপের উত্তরের মহাসড়কগুলোর বিশাল অংশ ভূমিধসের মাটিতে ঢাকা পড়েছে।

জাপানের আবহাওয়া এজেন্সি একটি বিশেষ আবহাওয়া সতর্কবার্তা প্রকাশ করেছে। এতে এই প্রবল বৃষ্টিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে জাপানের পশ্চিমাঞ্চলীয় এলাকা হনশুতে ভূমিধস, নদীর পানি বৃদ্ধি এবং ঝড়ো হাওয়ার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

দেশটির মন্ত্রিসভা সচিব জানিয়েছেন, প্রায় ৪৮ হাজার পুলিশ, দমকলকর্মী ও জাপানের আত্মরক্ষাবাহিনীর সদস্যরা দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত রয়েছেন। তারা উপদ্রুত মানুষকে তাৎক্ষণিক সহায়তা দেবেন।

টোকিও থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে শিকোকো দ্বীপের মটোয়ামা শহরে শুক্র ও শনিবার সকালে ৫৮৩ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া এজেন্সি বলছে, জাপানের পশ্চিম ও পূর্বাঞ্চলে আবহাওয়া স্থিতিশীল থাকলেও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

নিহতদের মধ্যে হিরোশিমা শহরের পশ্চিমাঞ্চলীয় এলাকায় এক ব্যক্তি ব্রিজ থেকে পড়ে মারা গেছেন। তাকাশিমাতে ৭৭ বছরের এক ব্যক্তি বর্জ্য সরাতে গিয়ে একটি নালায় পড়ে যান। সূত্র: রয়টার্স, টিআরটি ওয়ার্ল্ড।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম