মার্কিন সুপ্রিম কোর্টের নতুন বিচারপতির মনোনয়ন সোমবার

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০১৮, ১৬:৩৮আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৬:৪৫
image

সুপ্রিম কোর্টের জন্য নতুন একজন বিচারপতিকে মনোনয়ন দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (৯ জুলাই) রাতে নতুন বিচারপতিকে বেছে নেবেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে ট্রাম্পের দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণাগুলোর একটি। ঘোষণাটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে।

মার্কিন সুপ্রিম কোর্টের নতুন বিচারপতির মনোনয়ন সোমবার সর্বোচ্চ মার্কিন আদালত সুপ্রিম কোর্ট একজন প্রধান বিচারপতি ও আটজন বিচারপতি নিয়ে গঠিত হয়। প্রেসিডেন্ট মনোনীত বিচারপতিদের নিয়োগ দেয় সিনেট। একবার নিয়োগ দেওয়ার পর পদত্যাগ,অবসর বা অভিশংসন ছাড়া ওই বিচারপতিরা আমৃত্যু দায়িত্ব পালন করতে পারেন। সম্প্রতি বিচারপতি অ্যান্থনি কেনেডি অবসরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর নতুন বিচারপতি নিয়োগের পরিস্থিতি তৈরি হয়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে হোয়াইট হাউসের ইস্ট রুম থেকে মনোনয়ন পাওয়া বিচারপতির নাম ঘোষণা করা হবে।

কনজারভেটিভদের প্রস্তাবিত ২৫ জনের তালিকা থেকে বিচারপতি বেছে নিতে গত সপ্তাহের সোমবার ও মঙ্গলবার সাক্ষাৎকার নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার (৫ জুলাই) এয়ার ফোর্স ওয়ান বিমানে ভ্রমণরত অবস্থায় সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার ধারণা ওই তালিকাকে কমিয়ে চারজনে নামিয়ে আনতে পেরেছি। আমি মনে করি, ওই চারজনের তালিকাকে দুইজনের বা তিনজনের মধ্যে নামিয়ে আনতে পারব।’

পরদিন শুক্রবার (৬ জুলাই) সাপ্তাহিক ভাষণে ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দেন, সংবিধানের ‘মূল’ ব্যাখ্যাকে অবলম্বন করেন-এমন একজন বিচারপতি খুঁজছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বিচারপতিরা নতুন করে আইন প্রণয়ন করবেন না, সংবিধান পুনঃ রচনা করবেন না কিংবা আইনের মাধ্যমে জনগণ যে ইচ্ছের কথা প্রকাশ করেছে তার জন্য নিজের মতামতকে বিসর্জন দেবেন না।’

২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যান্টোনিন স্কালিয়া প্রয়াত হন। তার মৃত্যুর আগ পর্যন্ত হাইকোর্টের ৯ সদস্যের বেঞ্চের ৫ জনই রক্ষণশীল ছিলেন। তবে স্কালিয়ার মৃত্যুর পর রক্ষণশীল ও উদারবাদী বিচারপতির সংখ্যা ৪-৪ এ দাঁড়ায়। সে সময় প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন ঘোষণা দেয়, শিগগিরই কাউকে অ্যান্টোনিনের স্থলাভিষিক্ত করা হবে। তবে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত অ্যান্টোনিনের জায়গাটি ফাঁকা রাখতে বলে রিপাবলিকানরা। সেই অনুরোধকে বিবেচনায় নিয়ে দশ মাসের জন্য নিয়োগ স্থগিত করা হয়। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর স্কালিয়ার স্থলাভিষিক্ত করতে নিল গোরসাচকে নতুন বিচারক হিসেবে বেছে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জুনের শেষ নাগাদ বিচারপতি কেনেডি পদত্যাগপত্র জমা দেওয়ায় আবারও সুপ্রিম কোর্টে উদার ও রক্ষণশীল বিচারপতিদের অনুপাত দাঁড়ায় ৪-৪ এ। মার্কিন বার্তা সংস্থা এপি এরইমধ্যে নতুন বিচারপতি মনোনয়নের জন্য তৈরি সংক্ষিপ্ত তালিকাটি প্রকাশ করেছে। জানা গেছে, এ তালিকায় ফেডারেল আপিল আদালতের চার বিচারপতির নাম রয়েছে। তারা হলেন, বিচারপতি অ্যামি কোনি বারেট, থমাস হার্ডিমান, ব্রেট কাভানগ ও রেমন্ড কেথলেজ। এ চারজনের ব্যাপারেই বিস্তারিত তথ্য সংগ্রহ করছে হোয়াইট হাউস। তাদের যে কেউ নিয়োগ পেলেই ৯ সদস্যের সুপ্রিম কোর্টে কনজারভেটিভদের আধিপত্য বহাল থাকবে।  

/এফইউ/বিএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম