থাইল্যান্ডের গুহা থেকে দশম কিশোর উদ্ধার, বাকি আর ৩ জন

বিদেশ ডেস্ক
১০ জুলাই ২০১৮, ১৫:৫৬আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৬:২১

থাইল্যান্ডের গুহায় আটকে পড়াদের উদ্ধারে পরিচালিত অভিযানের তৃতীয় দিনে আরও দুই কিশোরকে উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে আটকে পড়া ১৩ জনের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হলো। গুহার মধ্যে এখনও ফুটবলারদের কোচ ও দুই বালক আটকে আছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

থাইল্যান্ডের গুহা থেকে দশম কিশোর উদ্ধার, বাকি আর ৩ জন গত ২৩ জুন ফুটবল অনুশীলন শেষে ২৫ বছর বয়সী কোচসহ ওই ১২ কিশোর ফুটবলার গুহাটির ভেতরে ঘুরতে গিয়েছিল। কিন্তু বৃষ্টিতে গুহার প্রবেশমুখ বন্ধ হয়ে যাওয়ায় তারা আর বের হতে পারেনি। এরপর টানা ৯ দিন নিখোঁজ থাকার পর গত ২ জুলাই গুহার ভেতরে জীবিত অবস্থায় তাদের শনাক্ত করেন ডুবুরিরা। রবিবার (৮ জুলাই) থাইল্যান্ড সরকার তাদের উদ্ধারে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে স্মরণকালের সবচেয়ে বড় উদ্ধার অভিযান শুরু করে।

অভিযান শুরুর দিনই চারজনকে এবং সোমবার আরও চারজনকে উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে উদ্ধার অভিযানে নিয়োজিত যৌথ কমান্ড সেন্টারের প্রধান সমন্বয়ক নারোংসাক ওসোতানাক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, অবশিষ্ট পাঁচজনকে একই সময়ে বের করে নিয়ে আসা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, স্থানীয় সময় সকাল ১০টা ৮ মিনিটে ১৯ জন ডুবুরি গুহায় প্রবেশ করেছেন। সোমবার দিবাগত রাতের প্রবল বৃষ্টির পরও গুহার পরিস্থিতির তেমন একটা পরিবর্তন হয়নি।

উদ্ধারকারী অভিযানের প্রধান জানান, সবকিছু পরিকল্পনা মতো যদি হয় তাহলে দিনের শেষে ওয়াইল্ড বোয়ার্স দলের কেউ গুহার ভেতরে থাকবে না। বৃষ্টি দেখে আপনারা চিন্তিত হতে পারেন। ভোর থেকেই তৃতীয় অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রথমে ১৯ জন ডুবুরি গুহায় প্রবেশ করেছেন। সারা দিনে আরও অনেকে নিয়মিত প্রবেশ করবেন।

নারোংসাক বলেন, ‘প্রথম দিন লেগেছিল ১১ ঘণ্টা, গতকাল লেগেছে ৯ ঘণ্টা। আজ আরও দ্রুত হবে বলে আশা করছি।’

/এমএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম