বাবার বন্দুকে নিজ মাথায় গুলি, ২ বছরের শিশুর মৃত্যু

বিদেশ ডেস্ক
১০ জুলাই ২০১৮, ১৯:৪৭আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৯:৫৩

যুক্তরাষ্ট্রে বাবার বন্দুক দিয়ে রবিবার অসাবধানতাবশত নিজের মাথায় গুলি চালিয়েছিল এক ২ বছরের শিশু ক্রিস্টোফার উইলিয়াম জুনিয়র। সোমবার তার মৃত্যুর খবর দিয়েছে টেক্সাস পুলিশ। ঘটনার সময়ে বাড়িতেই ছিলেন ওই শিশুর বাবা ক্রিস্টোফার উইলিয়াম। তার বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। বাবার সঙ্গে ক্রিস্টোফার উইলিয়াম জুনিয়র
গত কয়েক দিনে বেশ কয়েক জন মার্কিন শিশু একইভাবে অসাবধানতাবশত গুলি চালিয়ে প্রাণ হারিয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির পুলিশ বাবা-মায়েদের অস্ত্র নিরাপদে রাখার পরামর্শ দিয়েছে। রবিবারের ঘটনা সম্পর্কে তারা বলছে, ‘ঘটনাস্থলে পাওয়া ৯ মিমি হাতবন্দুকটির মালিক শিশুটির বাবা।’ পুলিশ বিভাগ জানিয়েছে, শিশুটি স্থানীয় সময় বেলা একটার দিকে নিজের মাথায় গুলি চালায়। কিভাবে সে অস্ত্রটি হাতে পেল তা তদন্ত করে দেখছে তারা।

এক সংবাদ সম্মেলনে হাউসটন পুলিশ বিভাগের স্পেশাল ভিকটিম ক্যাপ্টেন ডেভিড অ্যাঞ্জেলো বন্দুকধারী বাবা-মাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘অস্ত্র নিরাপদ রাখা প্রয়োজন। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য ট্রিগার গার্ড ব্যবহার অথবা অন্য কোনভাবে হোক অস্ত্র নিরাপদ রাখা দরকার।’

টেক্সাসে নিহত শিশুটির চাচাত বোন সুজান আলভারাডো  এবিসি-১৩কে জানিয়েছেন, ওই শিশুটির ক্ষেত্রে ঘটনাটি অপ্রত্যাশিত। দুর্দান্ত এক শিশু ছিল সে। একটা পূর্ণাঙ্গ দীর্ঘ জীবন তার প্রাপ্য ছিল’।

স্থানীয় সংবাদমাধ্যম হাউসটন ক্রনিকলের তথ্য অনুযায়ী শিশুটির বাবা ক্রিস্টোফার চার্লস উইলিয়াম ২০০৯ সালে মিছিলে বন্দুক নিয়ে উন্মত্ত আচরণের জন্য একবার বিচারের মুখোমুখি হয়েছিলেন। তবে সুজান আলভারাডো তাকে সন্তান-অন্তপ্রাণ এক বাবা বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘দিনের ২৪ ঘণ্টাই সন্তানের সঙ্গে থাকতেন তিনি। আশেপাশে যেসব বাবাদের দেখা যায় তাদের চেয়েও অনেক ভালো তিনি।’

সম্প্রতি একই ধরনের ঘটনায় প্রাণ হারিয়েছে আরও কয়েকজন শিশু। সবশেষ শনিবার ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো এলাকায় দুই বছরের এক শিশু নিহত হয় নিজেকে গুলি করে। ওই শিশুটির বাবা-মাকে এখনও শনাক্ত করা যায়নি।

 

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক