আরও ৮ বছরের সাজা বাড়লো দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের

বিদেশ ডেস্ক
২০ জুলাই ২০১৮, ১৬:০৮আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৯:৩৩

জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধানদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগে আরও আট বছর কারাদণ্ড বাড়লো দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পাক গিউন হাইয়ের। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

আরও ৮ বছরের সাজা বাড়লো দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের

সিউলে কেন্দ্রীয় আদালতের শুনানিতে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির দায়ে তার বিরুদ্ধে আনা ১৮টি অভিযোগের মধ্যে ১৬টিতেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

পৃথক দুর্নীতি মামলার অভিযোগে অভিযুক্ত হওয়ায় এর আগেই ২৪ বছরের কারাদণ্ড দেওয়া হয় পার্ককে। বর্তমানে তিনি সেটার কারাভোগ করছেন। সিনিয়র বিচারক সেং চ্যাং হো বলেন, ‘জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধানদের কাছ থেকে তিন বছরে ৩০০ কোটি ডলার নিয়েছেন পার্ক। এতে করে রাষ্ট্রীয় কোষাগারের ক্ষতি হয়েছে।’

সাবেক গোয়েন্দা প্রধানরাও স্বীকার করেছেন তারা সাবেক প্রেসিডেন্টকে অর্থ দিয়েছেন। তবে পার্ক এসব অভিযোগ অস্বীকার করেছেন। এছাড়া আদালতে তিনি সহযোগিতাপূর্ণ আচরণ করেননি বলেও অভিযোগ রয়েছে।   

২০১৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন পার্ক। এরপর থেকেই তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ ওঠে। পার্ক জিউন-হাইয়ের বন্ধু চোই সুন-সিল প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কের সুবাদে অর্ধশতাধিক প্রতিষ্ঠান থেকে অনুদানের নামে ৬৫.৫ মিলিয়ন ডলার হাতিয়ে নেন। এরমধ্যে স্যামসাং এবং হুন্দাইর মতো কোম্পানিও রয়েছে। ওই অর্থ সন্দেহভাজন একটি ফাউন্ডেশনের নামে নেওয়া হয়। পরে তিনি সেখান থেকে আর্থিকভাবে লাভবান হন। পার্ক জিউনের বিরুদ্ধে অভিযোগ, তিনি বন্ধুকে ওই অর্থ তুলতে সাহায্য করেন। দুর্নীতির অভিযোগ ওঠার পর ২০১৬ সালের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতারা পার্ককে অভিশংসিত করার পক্ষে রায় দেন। তখন থেকেই প্রেসিডেন্ট হিসেবে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে রাখা হয়েছিল। ২০১৭ সালের ১০ মার্চ পার্ক জিউন হাইকে অভিশংসিত করা নিয়ে পার্লামেন্টের নেওয়া সিদ্ধান্তটি বহাল রাখেন সাংবিধানিক আদালত। চূড়ান্তভাবে ক্ষমতাচ্যুত হন তিনি। এরপর তাকে গ্রেফতার করা হয়।

এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে আছেন পার্ক। কিন্তু বেশিরভাগ শুনানির সময়ই আদালতে উপস্থিত হতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহাপকে উদ্ধৃত করে আল জাজিরা জানায়, শুক্রবার সাজা ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না পার্ক জিউন হাই।

 

/এমএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম