বন্যার পর জাপানে তীব্র তাপদাহ, টোকিওতে নিহত ১৪

বিদেশ ডেস্ক
২০ জুলাই ২০১৮, ১৬:৩৪আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৬:৪১

বন্যা আর ভূমি ধসে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার দুই সপ্তাহের মাথায় রেকর্ড ভাঙা তাপমাত্রার সঙ্গে লড়ছে পুরো জাপান। এর মধ্যে রাজধানী টোকিওতে  তীব্র তাপদাহের কবলে পড়ে প্রাণ হারিয়েছে অন্তত ১৪ জন। ফিলিপাইনের টেলিভিশন নেটওয়ার্ক এবিএস-সিবিএন’র খবরে বলা হয়েছে গত ৯ জুলাই থেকে শুরু হওয়া তাপদাহে জাপানে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। তীব্র তাপমাত্রায় জাপানে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছে
জাপানে প্রায়ই উচ্চ তাপমাত্রা ও আদ্রতার দেখা মেলে। তবে এবারে এই তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। দুই সপ্তাহ আগে বন্যা আর ভূমিধসের মুখে পড়েছিল জাপান। হিরোশিমা, ওকাইমা ও এহিম এলাকার প্রায় ১০ হাজার বাড়িঘর তাতে ক্ষতিগ্রস্ত হয়। গত বৃহস্পতিবার সাবেক রাজধানী কিয়েটোর তাপমাত্রা পৌঁছায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসেরও বেশিতে। রেকর্ড রাখার শুরু থেকে সেখানে এটাই সর্বোচ্চ তাপমাত্রা।

চলতি তাপপ্রবাহ শুরুর পর সর্বোচ্চ তাপমাত্রা বুধবার কেন্দ্রীয় গিফু এলাকায় ৪০ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড করা হয়। একইদিন রাজধানী টোকিওর তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র তাপপ্রবাহের কারণে এক বছর থেকে শুরু করে ১০৫ বছর বয়সীরা পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে বাধ্য হচ্ছে। গত মঙ্গলবার কেন্দ্রীয় আইচি এলাকার একটি স্কুলে আউটডোর ক্লাস চলাকালে ছয় বছর এক শিক্ষার্থীর মৃত্যুর পর দেশটির শিক্ষা মন্ত্রণালয় স্কুল ও কলেজগুলোকে সতর্কতা নেওয়ার আহ্বান জানিয়েছে।

চলতি তাপপ্রবাহে দেশটিতে আগামী ২০২০ সালের গ্রীষ্মে অনুষ্ঠিত হতে যাওয়া টোকিও অলিম্পিক নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

আশা করা হচ্ছে আগামী দুই দিনের মধ্যে তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আগামী সোমবার ও মঙ্গলবার থেকে তা আবারও বাড়তে পারে।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম