গাজায় হামাসের অবস্থানে ইসরায়েলের হামলা, দুই ফিলিস্তিনির মৃত্যু

বিদেশ ডেস্ক
২০ জুলাই ২০১৮, ২১:১৪আপডেট : ২০ জুলাই ২০১৮, ২১:১৮

ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক দল হামাস সদস্যদের অবস্থান লক্ষ্য করে শুক্রবার বিকেলে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজ এই খবর নিশ্চিত করেছে। উপত্যকার মধ্যভাগে চালানো ইসরায়েলের এই হামলায় নিহত হয়েছে অন্তত দুই ফিলিস্তিনি। বৃহস্পতিবারও ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনির মৃত্যু হয়। গাজায় হামাসের অবস্থানে ইসরায়েলের হামলা, দুই ফিলিস্তিনির মৃত্যু

ফিলিস্তিনের ভূমি দখল করে ১৯৪৮ সালের ১৫ মে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল নামের রাষ্ট্র। ১৯৭৬ সালের ৩০ মার্চ ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদ করায় ছয় ফিলিস্তিনিকে হত্যা করা হয়। পরের বছর থেকেই ৩০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত পরবর্তী ছয় সপ্তাহকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছে ফিলিস্তিনিরা। চলতি বছরে সর্বোচ্চ সংখ্যক ফিলিস্তিনির মৃত্যুর প্রেক্ষাপটে বিক্ষোভ অব্যাহত রেখেছে ফিলিস্তিনিরা।

শুক্রবারের হামলা প্রসঙ্গে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় এলাকায় ইসরায়েলি সেনা সদস্যদের ওপর গুলি চালানো হলে হামাসের অবস্থানে হামলা চালায় তারা।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এবারের ভূমি দিবসের আন্দোলন শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ১৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর আহত হয়েছেন ১৬ হাজারের বেশি মানুষ। তবে এর মধ্যে কোনও ইসরায়েলির হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার বিমান হামলা চালিয়ে এক ফিলিস্তিনিকে হত্যার পর ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করে বেলুনের করে বোমা হামলার পরিকল্পনা করছিলেন ওই ফিলিস্তিনি।

 

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম