উ. কোরিয়ার ওপর চীন-রাশিয়াকে চাপ প্রয়োগের আহ্বান যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০১৮, ০২:০৪আপডেট : ২২ জুলাই ২০১৮, ০২:০৮

উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণে চীন এবং রাশিয়াসহ গোটা বিশ্বকে চাপ বাড়ানোর নীতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, পরমাণু অস্ত্র ত্যাগ করার ব্যাপারে নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কূটনীতিকদের ব্রিফিং শেষে মার্কিন পম্পেও এবং জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালে উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞার চাপ কমানোর ব্যাপারে হুঁশিয়ারি দেন।

উ. কোরিয়ার ওপর চীন-রাশিয়াকে চাপ প্রয়োগের আহ্বান যুক্তরাষ্ট্রের গত মাসে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে এক ঐতিহাসিক বৈঠকে করেন ট্রাম্প। ওই বৈঠকে কোরীয় উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা হয়। ১২ জুনের ওই বৈঠকে কোনও সময় সীমা বা কখন এই প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে সূচি বলা হয়নি। তবে বৈঠকের পর দ্রুত এই প্রক্রিয়া শুরুর ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প।

পম্পেও বলেন, কিম প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণ করতে প্রস্তুত আছেন। এ বিষয়ে পিয়ংইয়ং এবং ওয়াশিংটন একমত হয়েছিল। এখন আমরা দেখতে চাই যে বিশ্বকে কিম যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটির বাস্তবায়ন তিনি ঘটাবেন।

পিয়ংইয়ং যেন তার পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি শক্তিশালী করতে না পারে সেজন্য ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার ওপর সর্বস্মতভাবে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম