কাবুলে বিমানবন্দরে বিস্ফোরণে নিহত ১১, রক্ষা পেলেন ভাইস প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০১৮, ২৩:১৩আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৭:০৫

আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১১ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দোস্তাম। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে স্বেচ্ছা নির্বাসনের পর রবিবার তার দেশে ফেরার কয়েক মিনিটের মাথায় বিমানবন্দরে এ বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কাবুলে বিমানবন্দরে বিস্ফোরণে নিহত ১১, রক্ষা পেলেন ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দোস্তাম একটি চত্বর পার হওয়ার প্রাক্কালে ওই বিস্ফোরণ ঘটানো হয়। কাবুল পুলিশের মুখপাত্র হাশমাত স্টানেকজাই জানান, ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দোস্তামকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় জড়ো হন তার সমর্থকরা। এ সময় পায়ে হেঁটে বিমানবন্দরের প্রধান ফটকের কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী।

তিনি জানান, ভাইস প্রেসিডেন্টের গাড়িবহর স্থানটি অতিক্রমের পরপরই বিস্ফোরণ ঘটানো হয়।

আব্দুল রশিদ দোস্তামের মুখপাত্র বশির আহমেদ তায়ানজ জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্টকে বহনকারী বুলেটপ্রুফ গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়নি। সূত্র: আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম