বাংলাদেশে অধ্যয়নরত নেপালি ছাত্রীদের নিয়ে মন্তব্যের জেরে মন্ত্রীর পদত্যাগ

বিদেশ ডেস্ক
২৪ জুলাই ২০১৮, ২২:৩৩আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১৭:১১

পড়াশোনার জন্য বাংলাদেশে আসা নিজ দেশের ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্যের জেরে পদত্যাগ করেছেন নেপালের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শের বাহাদুর তামাং। মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুতে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে নেপালভিত্তিক সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

বাংলাদেশে অধ্যয়নরত নেপালি ছাত্রীদের নিয়ে মন্তব্যের জেরে মন্ত্রীর পদত্যাগ এমবিবিএস ডিগ্রি অর্জনে বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে পড়তে আসা নেপালি ছাত্রীদের উদ্দেশ্য করে ওই মন্তব্য করেছিলেন সদ্য পদত্যাগী এই মন্ত্রী। গত ২০ জুলাই কাঠমান্ডুর একটি শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মেডিক্যাল কলেজগুলোতে অধ্যয়নরত নেপালি ছাত্রীরা সার্টিফিকেট অর্জনের জন্য নিজেদের বিক্রি করে দিতে বাধ্য হয়।

তার ওই মন্তব্য দেশজুড়ে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানায় বাংলাদেশে অধ্যয়নরত নেপালি ছাত্রীরা। একপর্যায়ে ওই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেও সোশ্যাল মিডিয়ায় মন্ত্রীকে তুলোধনা করতে থাকেন সমালোচকরা। নিজ দলের ভেতর থেকেও তার পদত্যাগের দাবি জোরালো হয়। উদ্ভূত পরিস্থিতিতে তাকে মন্ত্রিত্ব ত্যাগের পরামর্শ দেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তথ্যসূত্র: কাঠমান্ডু পোস্ট, দ্য হিমালয়ান টাইমস।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম