এ যেন এক নায়কের দুঃখজনক পতন: ইমরানের জয়ে রেহাম খান

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০১৮, ১৬:৩৬আপডেট : ২৭ জুলাই ২০১৮, ২০:৪৪

পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পিটিআই নেতা ইমরান খানকে চড়ামূল্য দিতে হয়েছে জানিয়ে তার সাবেক স্ত্রী সাংবাদিক রেহাম খান বলেছেন, এই আসনে বসার জন্য তাকে সব সততা বিসর্জন দিতে হয়েছে। এ যেন এক নায়কের দুঃখজনক পতন। ইমরানের দল পিটিআই’র নির্বাচনি সাফল্যের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছেন তিনি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এ যেন এক নায়কের দুঃখজনক পতন: ইমরানের জয়ে রেহাম খান ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রেহাম খান জানান, ক্ষমতা সহজ বিষয় নয়। ক্ষমতার সঙ্গে ইমরানকে মানিয়ে নেওয়া ও ছাড় দেওয়া শিখতে হবে। আগামী কয়েক দিনের মধ্যেই জানা যাবে ইমরান এই শীর্ষ পদের যোগ্য কিনা।

ইমরানের সাবেক স্ত্রী জানান, নির্বাচনি ফলে ইমরানের দলের স্পষ্ট জয়ে পাকিস্তানিদের অবাক হওয়ার বিষয়টি তাকে অবাক করেছে। আন্তর্জাতিক মিডিয়া এই নির্বাচনকে ‘সবচেয়ে নোংরা’ বললেও এতটা নোংরা হবে বলে তিনি ভাবেননি।

নির্বাচনের ফল নিয়ে রেহাম বলেন, কয়েকদিন ধরে তাকেই সম্ভাব্য প্রধানমন্ত্রী ভাবা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা তাকেই প্রধানমন্ত্রী ধরে নিয়েছি। কিছু দিনের মধ্যেই তিনি দায়িত্ব নেবেন। তবে এ দায়িত্বই এই মাথায় বোঝা হয়ে যাবে।’

রেহাম বলেন, ‘এই মুকুটের জন্য তাকে বড় ধরনের মূল্য দিতে হয়েছে, হারাতে হয়েছে সততা। এই আসনে বসতে তার সব সততা বিসর্জন দিতে হয়েছে। এ যেন এক নায়কের দুঃখজনক পতন।’ তিনি বলেন, অনেক কিছু মানিয়ে নিয়ে, ছাড় দিয়ে, সমঝোতার মাধ্যমে এই ক্ষমতা পেতে হয়েছে।

ইমরানের পররাষ্ট্রনীতি নিয়ে রেহাম বলেন, অতীতেও ইমরান ও তার দলের নেতারা পররাষ্ট্রনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।

২০১৫ সালে সাংবাদিক রেহামকে বিয়ে করেন ইমরান। এটা তার দ্বিতীয় বিয়ে ছিল। রেহাম বিবিসির সংবাদ উপস্থাপিকা ছিলেন। ওই বিয়ে মাত্র ১০ মাস টিকে ছিল।

/এমএইচ/এএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম