পাকিস্তানকে ২০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে চীন

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০১৮, ২৩:০২আপডেট : ২৮ জুলাই ২০১৮, ২৩:০৬

পাকিস্তানকে ২০০ কোটি ডলারের ঋণ সহায়তা দেবে বন্ধু রাষ্ট্র চীন। এই অর্থ পেলে তা দেশটির বৈদেশিক মুদ্রার তহবিলকে আরও সম্প্রসারিত করবে এবং রিজার্ভ এক হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সূত্র এ খবর নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পার্স টুডে।

পাকিস্তানকে ২০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে চীন প্রতিবেদনে বলা হয়, বেইজংয়ের এ পদক্ষেপ যেমন পাকিস্তানের দ্রুত অবনতিশীল মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করবে, তেমনি নতুন সরকারের জন্য স্বস্তি বয়ে আনবে।

চলতি সপ্তাহের পথম দিকে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক জনিয়েছিল, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৯০০ কোটি ডলারের নিচে নেমে গেছে। রিজার্ভে ২০০ কোটি ডলার যোগ হলে তা পাকিস্তানের দুই মাসের আমদানি ব্যয় মেটানোর ব্যবস্থা করবে।

অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, একটি বন্ধুপ্রতীম দেশ ২০০ কোটি ডলার ঋণ দিতে রাজি হয়েছে। চীনের এই ঋণ সহায়তা পাকিস্তানি মুদ্রার ওপর চাপ কমাবে।

পাকিস্তানকে এই ঋণ দেওয়ার মাধ্যমে নতুন সরকারের সঙ্গে বেইজিং তার বন্ধুত্ব ও কর্তৃত্ব ধরে রাখার পথ বেছে নিয়েছে বলে মনে করা হচ্ছে। চীন হচ্ছে পাকিস্তানের আঞ্চলিক মিত্র দেশ এবং পাকিস্তানের ভেতরে বহু প্রকল্প বাস্তবায়ন করছে বেইজিং।

এদিকে পার্লামেন্ট নির্বাচনে জয়লাভের পর সরকার গঠনের প্রস্তুতি নিতে শুরু করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান খান। আগামী ১৪ আগস্টের আগেই ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছেন দলটির প্রভাবশালী নেতা নাইমুল হক। ১৪ আগস্ট হচ্ছে পাকিস্তানের স্বাধীনতা দিবস।

ইমরান খানের দল পাঞ্জাব প্রদেশেও সরকার গঠনের জন্য কাজ শুরু করেছেন। পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের নবনির্বাচিত চার স্বতন্ত্র সদস্য এরইমধ্যে পিটিআইয়ে যোগ দিয়েছে। সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী অন্যদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে দলটি। পিটিআইয়ের নেতা জেহাঙ্গীর তারিন মুত্তাহিদা কওমি মুভমেন্ট বা এমকিউএম'র নেতা খালিদ মকবুল সিদ্দিকীর সঙ্গেও মোবাইল ফোনে যোগাযোগ করেছেন বলে খবর বেরিয়েছে।

গত ২৪ জুলাই পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১৬টি আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল পিটিআই। তবে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ১৩৭ আসনে জয় পেতে হতো ইমরানের দলকে। তাই এখন তাদের জোট সরকার গঠন করতে হবে। সূত্র: পার্স টুডে, ডন।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম