আল আজিজিয়া দুর্নীতি মামলায় নওয়াজের শুনানি ১ আগস্ট পর্যন্ত মুলতবি

বিদেশ ডেস্ক
৩০ জুলাই ২০১৮, ১৯:২২আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৯:২৯
image

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে আল-আজিজিয়া ও ফ্ল্যাগশিপ দুর্নীতি মামলার শুনানি ১ আগস্ট পর্যন্ত মুলতবি করেছে আদালত। সোমবার (৩০ জুলাই) শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ বশির দুইদিনের জন্য মামলাটি মুলতবি করে।

নওয়াজ
সোমবার নওয়াজের বিরুদ্ধে শুনানি শুরু করার সময় বিচারপতি আদালতে জানতে চান, নওয়াজের আইনজীবী উপস্থিত কিনা। সহকর্মীরা জানান, তিনি পথে আছেন। এরপর বিচারপতি জানতে চান, অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় দেওয়া রায়ের বিরুদ্ধে শরিফের পরিবারের করা আবেদনটি ইসলামাবাদ হাইকোর্ট গ্রহণ করবে কিনা। জবাবে নওয়াজের সেকেন্ডারি আইনজীবী বলেন, তাদের আপিলের শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এরপর নওয়াজের আইনজীবী পৌঁছানো পর্যন্ত সাময়িকভাবে শুনানি স্থগিতের সিদ্ধান্ত নেয় আদালত। নওয়াজের আইনজীবী পৌঁছানোর পর শুনানি শুরু হয়। শুনানি শেষে বিচারপতি বশির বলেন, তিনি মঙ্গলবার ইসলামাবাদ আদালতের রায়টি পর্যবেক্ষণ করতে চান। এরপর আল-আজিজিয়া ও ফ্ল্যাগশিপ দুর্নীতি মামলার শুনানি ১ আগস্ট পর্যন্ত মুলতবি করেন।

উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে গত ৬ জুলাই পাকিস্তানের একটি আদালত নওয়াজকে ১০ বছর ও তার মেয়ে মরিয়মকে সাত বছরের কারাদণ্ড দেন। জাতীয় নির্বাচনে দল ও সমর্থকদের উজ্জীবিত করতে দণ্ড মাথায় নিয়েই নওয়াজ ও তার মেয়ে দেশে ফিরেছিলেন। গত ১৩ জুলাই যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরার পর বিমানবন্দরেই নওয়াজ ও তার মেয়ে মরিয়মকে গ্রেফতার করা হয়। সেখান থেকে তাদেরকে  রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পাঠানো হয়।  তবে নওয়াজ কারাগারে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম