জিম্বাবুয়ের নির্বাচনে পাল্টাপাল্টি জয় দাবি প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর

বিদেশ ডেস্ক
৩১ জুলাই ২০১৮, ১৮:২৯আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৮:৩১

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিক ফল ঘোষণা না হলেও বিরোধী দলীয় নেতা নেলসন চামিসা বিজয় দাবি করেছেন। মঙ্গলবার দশ হাজার পোলিং স্টেশনের ফলাফল হাতে পাওয়ার দাবি করে বিজয় দাবি করেন মুভমেন্ট অব ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) নেতা নেলসন চামিসা। এর কয়েক ঘণ্টার মধ্যে মাঠপর্যায়ের তথ্যে ভালো ফলাফল করছেন বলে দাবি করেন বর্তমান প্রেসিডেন্ট এমারসন এমনানগাগওয়া। তবে দেশটির নির্বাচন কমিশন বলছে, ফল ঘোষণার আগে বিজয় দাবি করা অবৈধ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে আগামী শনিবার নাগাদ আনুষ্ঠানিক ফল ঘোষণা হতে পারে। জিম্বাবুয়ের নির্বাচনে পাল্টাপাল্টি জয় দাবি প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর
১৯৮০ সালে স্বাধীনতা লাভের পর জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন রবার্ট মুগাবে। চার দশক ধরে ক্ষমতায় থাকার পর গত বছরের নভেম্বরে এক সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি ক্ষমতাচ্যুত হন। জিম্বাবুয়ের ক্ষমতাসীন দল জানু-পিএফ এর দলীয় প্রধানের পদ থেকেও তাকে বরখাস্ত করা হয়। মুগাবের স্থলাভিষিক্ত হন সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন এমনানগাগওয়া। অভ্যুত্থানের দুই সপ্তাহ আগে ভাইস প্রেসিডেন্টের পদ থেকে তাকে বরখাস্ত করেছিলেন মুগাবে। দেশটির নির্বাচন কমিশনের তথ্যমতে সোমবার (৩০ জুলাই)  প্রেসিডেন্ট নির্বাচনে  দশ হাজারেরও বেশি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এই নির্বাচনে চার নারীসহ মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা সবাই প্রথমবারের মতো এই নির্বাচনে অংশ নেন। জিম্বাবুয়েতে কমিশনে নিবন্ধিত ভোটার সংখ্যা ৫০ লাখেরও বেশি। নির্বাচন কমিশন বলছে সোমবারের ভোটে মাত্র ১ দশমিক ৩ শতাংশ ভোটার কেন্দ্রে গিয়ে ভোট দেয়নি। শনিবার নাগাদ ফলাফল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে তারা।

সোমবার ভোটগ্রহণ শেষের পর মঙ্গলবার দেশটির বিরোধী দল মুভমেন্ট অব ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) নেতা নেলসন চামিসা টুইটারে  লেখেন, ‘আমরা অবিসংবাদিতভাবে জিতছি…আমরা অভূতপূর্ব ভালো করেছি।’ তার দল পরবর্তী সসরকার গঠনেও প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ৪০ বছর বয়সী এই নেতা। 

চামিসার বিজয় দাবির কয়েক ঘণ্টার মধ্যে প্রেসিডেন্ট জানু-পিএফ দলের নেতা এমারসন এমনানগাগওয়া বলেছেন, ফলাফলের বিষয়ে তিনি ইতিবাচক রয়েছেন। টুইটারে ৭৫ বছর বয়সী এই নেতা বলেন, ভোটার উপস্থিতির উচ্চহার এবং মানুষের অংশগ্রহণ দেখে আমি আনন্দিত। মাঠপর্যায়ের প্রতিনিধিদের তথ্য অনুযায়ী আমাদের ফলাফল প্রচণ্ড ইতিবাচক। প্রেসিডেন্ট বলেন, তিনি নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

তবে কোনও ঘোষণা দেওয়ার আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ফলাফলের অপেক্ষায় থাকার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশনের প্রধান প্রিসিলা চিকুম্বা বলেছেন, ফলাফল আসলেই আমরা ঘোষণা করবো আর সব অংশীজনকে স্মরণ করিয়ে দিতে চাই ফলাফল ঘোষণা করা অবৈধ। তিনি বলেন, অনানুষ্ঠানিক সূত্র থেকে পাওয়া ফল ঘোষণা জনগণকে বিভ্রান্ত করতে পারে আর অপ্রয়োজনীয় রাজনৈতিক আবেগ সৃষ্টি করতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ফল ঘোষণার আগে প্রার্থীরা তাদের বিজয় দাবি করছেন কারণ তারা নির্বাচনে পরাজিত হয়েছেন তা দেখাতে চান না। বোস্টনের আমহার্স্ট কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক চিপো ডেনডেয়ার আলজাজিরাকে বলেছেন, নিরবতা আদর্শ হতে পারতো তবে তা অকার্যকর। সামাজিক যোগাযোগমাধ্যম মানুষকে চতুর করে তুলেছে। কোনও প্রক্রিয়া যখন দীর্ঘসূত্রিতায় আটকা পড়ে তখন এই ধরণের ঘোষণা দিয়ে পরিস্থিতি অনুকূলে রাখার চেষ্টা করা হয়।

জিম্বাবুয়ের আগের নির্বাচনগুলোতে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠলেও এবারের নির্বাচনি প্রচারণা অপেক্ষাকৃত শান্তিপূর্ণ ছিল। ২০০২ সালের পর প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের নির্বাচনি পর্যবেক্ষকদের কার্যক্রম পরিদর্শনের অনুমতি দেওয়া হয়।

দেশটির সংবিধান অনুযায়ী কোনও প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে আগামী ৮ সেপ্টেম্বর সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম