আসামে নাগরিক তালিকা

খসড়া তালিকার ভিত্তিতে কোনও পদক্ষেপ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

বিদেশ ডেস্ক
৩১ জুলাই ২০১৮, ২৩:২১আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১১:০০

আসামের নাগরিক তালিকা একটি খসড়া মাত্র। তাই এর ভিত্তিতে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না। এ ব্যাপারে যে দাবিদাওয়া এবং আপত্তি-অসন্তোষ রয়েছে, তা মেটানো হবে স্বচ্ছ পদ্ধতিতে। সংশ্লিষ্ট দাবি ও পাল্টা দাবিগুলি কোন পদ্ধতিতে মেটানো হবে আগামী ১৬ আগস্টের মধ্যে কেন্দ্রীয় সরকারকে তা শীর্ষ আদালতকে অবহিত করতে হবে। মঙ্গলবার এমনটাই নির্দেশনা দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি আর এফ নরিম্যান এ নির্দেশ জারি করেন।

খসড়া তালিকার ভিত্তিতে কোনও পদক্ষেপ নয়: ভারতের সুপ্রিম কোর্ট আদালত বলেছে, মানুষের মধ্যে যাতে কোনও বিভ্রান্তি তৈরি না হয়, সেজন্য আসামের খসড়া নাগরিকপঞ্জি আগামী ৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। যাদের নাম বাদ গেছে তারা তাদের নাম অন্তর্ভুক্ত করানোর সুযোগ পাবেন। এর সময়সীমা হবে ৩০ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে। যাদের আপত্তি, অসন্তোষ রয়েছে তারাও এই সময়ের মধ্যে লিখিতভাবে অভিযোগ জানাতে পারবেন।

আসামের এই নাগরিকপঞ্জি প্রকাশের পর এখন অনেকটাই স্বস্তিতে রয়েছে নরেন্দ্র মোদির দল বিজেপি। তবে বিরোধীরা বলছেন, এক বছরের মধ্যে ভারতের লোকসভা নির্বাচন। আর সে কথা মাথায় রেখেই ভোটের জন্য ‘অবৈধ অনুপ্রবেশকারী’র তকমা লাগানো হয়েছে বেছে বেছে শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষের গায়ে। মুসলিমদের নামই বেশি বাদ পড়েছে নাগরিকপঞ্জিতে।

আসামের এই তালিকা ধরে যদি ৪০ লাখ মানুষকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়, তাহলে এটা হবে বিশ্ব ইতিহাসে এ ধরনের সবচেয়ে বড় উৎখাতের ঘটনা।

এই তালিকার সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারতকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বিজেপি। খ্রিস্টান, মুসলিম, দলিত হলেই আলাদা করা হচ্ছে? কেন্দ্রের এই আচরণ সমর্থনযোগ্য নয়। পশ্চিমবঙ্গে এসব হতে দেওয়া হবে না।

এদিকে মমতার এমন অবস্থানের মধ্যে পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাজ্যে তার দল ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গেও একই রকম পদক্ষেপ করা হবে।

অন্যদিকে আসামের নাগরিকপঞ্জি কর্মসূচিতে উদ্বুদ্ধ হয়ে মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ড সরকারও আসামের রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করছে। ইতোমধ্যেই দুই রাজ্যের প্রতিনিধিরা বিষয়টি বুঝতে আসামে হাজির হয়েছেন। সূত্র: আনন্দবাজার, এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম