মেক্সিকোতে বিমান বিধ্বস্ত, আহত ৮৫

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০১৮, ১১:৫৮আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১২:০০

মেক্সিকোর উত্তরাঞ্চলের ডুরাঙ্গো রাজ্যে ৯৭ জন যাত্রী নিয়ে উড্ডয়নের পরপরই একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় কমপক্ষে ৮৫ জন আহত হলেও কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মেক্সিকোতে বিধ্বস্ত বিমান

মেক্সিকোর যোগাযোগ ও পরিবহণমন্ত্রী গেরার্দো রুইজ এসপারজা তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, উড্ডয়নের সময় এমব্রায়ার-১৯০ বিমানটি প্রায় পূর্ণ ছিল। এতে মোট ৯৭ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৪টার সময় জরুরি অবতরনের সময় বিমানটি বিধ্বস্ত হয়।

স্থানীয় টেলিভিশনের খবরে বলা হয়, রাজ্যের বেসামরিক সুরক্ষা সংস্থার মুখপাত্র আলেজান্দ্রো কারদোজা জানিয়েছেন, ডুরাঙ্গো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর প্রায় ১০ কিলোমিটার দূরে এটি জরুরি অবতরণ করে। তিনি আরও বলেন, বিমানটি বিধ্বস্ত হলে প্রায় ৮৫ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত রয়েছেন।  দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে গেলেও তা নেভানো হয়েছে। তবে আগুনে কারও দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি। তিনি বলেন, অনেকেই বিমানটি থেকে হেটে হেটে বের হয়ে এসেছেন।

ডুরাঙ্গোর গভর্নর জোস আইসপুরো তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, এই দুর্ঘটনায় কেউ নিহত না হওয়ার বিষয়টি নিশ্চিত। ডুরাঙ্গো বিমানবন্দরের পরিচালক গ্রুপো আরোপোরতুয়ারিও সেন্ট্রো নোর্তে এই দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে খারাপ আবহাওয়ার কথা বলেছেন।

মেক্সিকান প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো টুইট বার্তায় বলেছেন, তিনি প্রতিরক্ষা, বেসামরিক ও পরিবহণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। সূত্র: আল জাজিরা।

/আরএ/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম