৮৭ পরিবারের হাতে কানাডার এক তৃতীয়াংশ মানুষের সমান সম্পদ: গবেষণা

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০১৮, ১৮:৫৪আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১৮:৫৯

কানাডার শীর্ষ ধনী ৮৭টি পরিবারের হাতে দেশটির মোট জনসংখ্যার এক তৃতীয়াংশের হাতে থাকা সম্পদের সমপরিমাণ সম্পদ রয়েছে। এই এক তৃতীয়াংশ মানুষের পরিমাণ প্রায় এক কোটি ২০ লাখ। কানাডার ব্যবসা সাময়িকীর করা সম্পদের ক্রমবন্টন তালিকা ও দেশটির পরিসংখ্যান দফতরের তথ্যের ভিত্তিতে নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার এই রিপোর্ট প্রকাশ করেছে কানাডিয়ান সেন্টার ফল পলিসি অল্টারনেটিভ। গবেষণায় দেখা গেছে দেশটির শীর্ষ ধনীর সম্পদের পরিমাণ কানাডার মানুষের গড় সম্পদের চার হাজার ৪৪৮ গুণ বেশি। কানাডায় ধনবৈষম্য বাড়ছে
ওই রিপোর্টে বলা হয়েছে শীর্ষ ধনী এসব পরিবারের মোট সম্পদের পরিমাণ দেশটির পূর্ব উপকূলীয় প্রদেশ নিউফাউন্ডল্যান্ড ও ল্যাবরাডোর, নিউ ব্রুনসউইক এবং প্রিন্স আইল্যান্ড দ্বীপের সব মানুষের হাতে থাকা সম্পদের সমপরিমাণ।

রিপোর্টটির লেখক ও অর্থনীতিবিদ ডেভিড ম্যাকডোনাল্ড এক বিবৃতিতে বলেছেন, ‘কানাডার এসব রাজবংশ সব পেয়েছে-বেশি সম্পদ, বেশি উত্তরাধিকার। অন্যদিকে ২০১৪ সালে যেমন দেখেছিলাম তেমন অল্প পরিমাণ কর দিয়ে যাচ্ছে তারা।’

ম্যাকডোনাল্ড-এর হিসাবে শীর্ষ ধনী এসব পরিবারের মোট সম্পদ আর কানাডার নাগরিকদের গড় সম্পদের মধ্যকার বৈষম্য ক্রমশ বাড়ছে। ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে শীর্ষ ধনীদের সম্পদ বেড়েছে ৩৭ শতাংশ আর কানাডার নাগরিকদের গড় সম্পদ বেড়েছ ১৫ শতাংশ।

এই রিপোর্টে দাবি করা হয়েছে, দেশটির কর ব্যবস্থার কারনে এই ধনবৈষম্য বাড়ছে বাড়ছে।

 

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম