কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীর বাসভবনে গাড়ি নিয়ে হামলা

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০১৮, ১৭:০০আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১৭:১৯

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ’র বাসভবনে শনিবার গাড়ি নিয়ে ঢুকে হামলা চালিয়েছে এক ব্যক্তি। পরে ন্যাশনাল কনফারেন্সের এ বর্ষীয়ান নেতার বাড়ির নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয় ওই হামলাকারী। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীর বাসভবনে গাড়ি নিয়ে হামলা ফারুক আবদুল্লাহ’র নিরাপত্তার দায়িত্বে থাকা একজন কর্মকর্তা জানিয়েছে, জেড-প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া সাবেক এই মুখ্যমন্ত্রী ঘটনার সময়ে নিজের বাসভবনে ছিলেন না।

পুলিশ জানিয়েছে, দ্রুত গতির একটি কালো মাহিন্দ্রা এক্সইউভি ৫০০ ফারুক আবদুল্লাহ’র বাড়ির গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে। তবে ওই ব্যক্তির কাছে কোনও অস্ত্র ছিল না।

সিআরপিএফের নিরাপত্তাবাহিনী ওই ব্যক্তিকে যখন গুলি করে, তখন সে বেড রুমে যাওয়ার সিঁড়ি ধরে ওপরে উঠছিল।

পুলিশের একজন কর্মকর্তা পিটিআই’কে জানান, ওই চালককে বারবার সতর্ক করা হচ্ছিল, কিন্তু সে কোনও কথা শোনেনি। গেটে দাঁড়ানো সিআরপিএফের নিরাপত্তারক্ষীরাই নিষেধ করছিল তাকে।

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীর বাসভবনে গাড়ি নিয়ে হামলা পুলিশ কর্মকর্তা বিবেক গুপ্ত বলেন, ‘প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে ওই অনুপ্রবেশকারী। দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে তার তার ধস্তাধস্তি হয়। এতে ওই কর্মকর্তা আহত হন। ভবনের বেশকিছু সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়। ওই ব্যক্তি ঘরে ঢুকতে উদ্যত হলে তাকে লক্ষ্য গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

পুলিশের আরেক কর্মকর্তা শেষ পাল বৈদ্য জানিয়েছেন, এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত চলছে।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক