নওয়াজের সাজার বিষয়ে সিদ্ধান্ত নেবে হাই কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০১৮, ১৮:৩৬আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১৮:৩৯

এভেনফিল্ড দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে দেওয়া সাজার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেবে লাহোর হাই কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ। ওই সাজা বাতিলে নওয়াজের পরিবারের করা আবেদনের ভিত্তিতে শনিবার লাহোর হাই কোর্টের প্রধান বিচারপতি শামস মেহমুদ মির্জা এই আদেশ দেন। ফলে হাই কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে ওই সাজা বাতিলের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। রবিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।

নওয়াজ শরিফ বিচারপতি শামস মেহমুদ মির্জার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চের অপর দুই সদস্য হচ্ছেন বিচারপতি সাজিদ মেহমুদ সেথী এবং বিচারপতি মুজাহিদ মুস্তাকিম। আগামী ৮ আগস্ট আবেদনটির শুনানি হবে।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের জন্য গত ৬ জুলাই নওয়াজ শরিফকে ১০ বছরের, তার কন্যা মারিয়াম নওয়াজকে সাত বছর এবং জামাতা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সফদারকে এক বছরের সাজা দেয় জবাবদিহি আদালত। ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের শরণাপন্ন হন নওয়াজের আইনজীবী। এর ভিত্তিতেই শনিবার বিষয়টি নিয়ে নতুন করে শুনানির আদেশ দেন লাহোর হাই কোর্টের প্রধান বিচারপতি।

নওয়াজের পরিবারের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী এবং তার কন্যা-জামাতাকে যে আদালতে অভিযুক্ত করা হয়েছে, বিষয়টি আদতে ওই আদালতের এখতিয়ারভুক্ত নয়। কেননা, যে আইনের ভিত্তিতে এই আদালত গঠিত হয়েছে তা এখন একটি ‘মৃত আইন’।

দুর্নীতির অভিযোগে গত ৬ জুলাই নওয়াজ এবং তার কন্যা-জামাতাকে সাজা দেন আদালত। ১৩ জুলাই লন্ডন থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে নওয়াজ ও মারিয়ামকে গ্রেফতার করা হয়। জাতীয় নির্বাচনে দল ও সমর্থকদের উজ্জীবিত করতে দণ্ড মাথায় নিয়েই তারা দেশে ফিরেছিলেন।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম