ফ্রান্সে তীব্র গরমে ৪ পারমাণবিক কেন্দ্র বন্ধ

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০১৮, ২০:৩৫আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ২০:৪০

ফ্রান্সে তীব্র গরমের কারণে সাময়িকভাবে চারটি পারমাণবিক কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইডিএফ এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। 

ফ্রান্সে তীব্র গরমে ৪ পারমাণবিক কেন্দ্র বন্ধ  

সংবাদমাধ্যমটি জানায়, ফেসেনহাইমে দেশটির সবচেয়ে পুরাতন পরমাণুকেন্দ্র বন্ধ করা হয়েছে। এর আগে সপ্তাহের শুরুতেও আরও তিনটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা হয়। আর সবক্ষেত্রেই কারণ ছিলো একটাই। অতিরিক্ত গরম। 

কর্মকর্তারা জানান,  নদীর পানি দিয়ে এই কেন্দ্রগুলো ঠান্ডা রাখার চেষ্টা করা হয়। কিন্তু গরম পানির কারণে নদীতে মাছ মারা যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চলতি সপ্তাহে জার্মানিতেও একই ঘটনা ঘটেছে।

চলতি সপ্তাহের প্রথমে ইডিএফ-এর মুখপাত্র জানিয়েছিলেন, উৎপাদন স্থগিত হওয়া পারমাণবিক চুল্লিগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে রোন ও রাইন নদীর পানি ব্যবহার করা হয়। কিন্তু নদী দুটিতে উচ্চ তাপমাত্রা বিরাজের বিষয়টি নিবন্ধিত হওয়ার পর চুল্লিগুলোতে উৎপাদন কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

বন্ধ হওয়া চার চুল্লির একটি জার্মান সীমান্তে অবস্থিত বলে জানিয়েছে রয়টার্স।

বিগত কয়েক সপ্তাহে ইউরোপজুড়ে চলছে তীব্র তাপদাহ। এতে প্রাণ হারিয়েছেন অনেকে। সুইজারল্যান্ডে চলছে খরা। হেলিকপ্টার এসোসিয়েশন ও বিমানবাহিনী হাজার হাজার গ্যালন পানি সরবরাহ করছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোন উপত্যকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলিসিয়াস পর্যন্ত উঠতে পারে। ১৯৭৭ সালের জুলাইয়ে ইউরোপে ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। রবিবার স্পেন ও পর্তুগালের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

/এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম