আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী মনোনীত হলেন ইমরান

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০১৮, ২১:২৮আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ২১:৩৮

পাকিস্তান তেহরিক ই ইনসাফের সংসদীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দলটির নেতা ইমরান খানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে। ফলে সাবেক এই ক্রিকেটারই হতে যাচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। সোমবার (৬ আগস্ট) ইমরান খানের সভাপতিত্বে বৈঠকে বসে পিটিআইয়ের সংসদীয় কমিটি।

আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী মনোনীত হলেন ইমরান
গত ২৫ জুলাই পাকিস্তানে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পিটিআই পেয়েছে ১১৫টি আসন। পিএমএল-এন ৬৪টি ও পিপিপি ৪৩টি আসনে জয় পেয়েছে। পাকিস্তানে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চাইলে একটি দলকে ১৩৭টি আসন পেতে হয়। সে সংখ্যা  ইমরানের দল ২২টি আসনে পিছিয়ে ছিল। এ অবস্থায় জোট সরকার গঠনের জন্য ছোট ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে আলোচনা শুরু করে ইমরানের দল।  রবিবার (৫ আগস্ট) ডনকে দেওয়া সাক্ষাৎকারে পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরী দাবি করেন, জাতীয় পরিষদে তাদের জোটবদ্ধ আসন সংখ্যা ১৭৪-এ পৌঁছেছে। সরকার গঠনের জন্য পিটিআই এখন স্বস্তিদায়ক অবস্থানে আছে। ১৭৪টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেলুচিস্তান ন্যাশনাল পার্টি (বিএনপি)-এর চারটি আসন যুক্ত করা হয়নি বলে জানিয়েছেন ফাওয়াদ। কারণ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পিটিআই-কে সমর্থন জানায়নি বিএনপি। দলটির সঙ্গে পিটিআই-এর আলোচনা চলছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, রাজধানী ইসলামাবাদের একটি হোটেলে বৈঠকে বসে সংসদীয় কমিটি। সেখানে অংশ নিতে নির্বাচনে জয়লাভের পর প্রথমবারের মতো নিজের বাড়ি ছেড়ে বের হন ইমরান। বিশাল গাড়িবহর নিয়ে পৌছান হোটেলটিতে। তবে ঠিক কবে তিনি এই দায়িত্ব নেবেন তা জানা যায়নি।

এর আগে পিটিআই সূত্রকে উদ্ধৃত করে ডনের প্রতিবেদনে বলা হয়, মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) থেকেও একজনকে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার কথা ভাবছে পিটিআই। নির্বাচনে ছয়টি আসনে জয় পাওয়া এমকিউএম-পি এরইমধ্যে সরকার গঠনের জন্য পিটিআইকে সমর্থন জানিয়ে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম