রয়টার্সের দুই সাংবাদিক সত্য উন্মোচন করেছেন: আদালতে সাক্ষী

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০১৮, ২১:৪৮আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ২১:৫২

রাষ্ট্রীয় গোপন নথি হস্তগত করার অভিযোগে মিয়ানমারে আটক রয়টার্সের দুই সাংবাদিকের জামিন আবেদন শুনানিতে আসামিপক্ষের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে আসামিপক্ষের সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন দুই সাংবাদিকের সাবেক এক শিক্ষক। তিনি তাদের প্রশংসা করে দাবি করেছেন, তার ছাত্ররা সত্য উন্মোচন করেছে। সোমবার শুনানি শেষে মুলতবি ঘোষণার আগে দুই সপ্তাহের মধ্যে এই শুনানির চূড়ান্ত যুক্তি-তর্ক শেষ করার নির্দেশ দিয়েছেন আদালত।   

রয়টার্সের দুই সাংবাদিক সত্য উন্মোচন করেছেন: আদালতে সাক্ষী

২০১৭ সালের ১২ ডিসেম্বর রয়টার্সের সাংবাদিক ওয়া লোন (৩২) ও কিয়াউ সয়ে ঊ (২৮)-কে আটক করে মিয়ানমার কর্তৃপক্ষ। তারা রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক চালানো নিধনযজ্ঞ নিয়ে প্রতিবেদন তৈরি করেছিল। গত ২৫ আগস্ট রাখাইনে সহিংসতার পর রোহিঙ্গাদের ওপর নিধনযজ্ঞ জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে সাত লাখেরও বেশি রোহিঙ্গা। ব্রিটিশ শাসনামলের ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’ নামের উপনিবেশিক আইনে তাদের গ্রেফতার করা হয়। অভিযোগ প্রমাণিত হলে ১৪ বছরের জেল হতে পারে সাংবাদিকদের। সোমবার তাদের জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে আসামিপক্ষে সাক্ষ্য দেন গ্রেফতার সাংবাদিকদের সাবেক শিক্ষক ও ইয়াংগুন জার্নালিজম স্কুলের পরিচালক ইয়ে নাইং মোয়ে। তিনি জানান, দুই সাংবাদিকই আগ্রহী ও চমৎকার ছাত্র ছিলেন। তারা অবহেলিত ও সামাজিক বিভিন্ন বিষয়ে প্রতিবেদন তৈরি করে অনেক পুরষ্কার পেয়েছেন। তাদের স্কুল শিক্ষার্থীদের কাজ নজরদারি করে জানিয়ে তিনি বলেন, ‘আমরা তাদের লেখা এমন কোন প্রতিবেদন দেখিনি যাতে সংবাদের নৈতিকতা লঙ্ঘন করেছে।’

মোয়ে বলেন, ‘আমি বিশ্বাস করি ওয়া লোনে ও কিয়াও সোয়ে উ সত্য উন্মোচন করে সাংবাদিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছেন। বিভিন্ন ত্রুটি, সমস্যা চিহ্নিত করে তা ইতিবাচক প্রক্রিয়ায় প্রকাশ করা হলে তা এসব সমস্যা সমাধান করার সুযোগ করে দেয়। এতে সমাজ ও দেশ লাভবান হয়।’

আসামি পক্ষের দ্বিতীয় সাক্ষী ছিলেন ওয়া লোনের সাবেক সহকর্মী থান্ট জিন সোয়ে। তারা একসঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ভুক্তভোগী মানুষের মধ্যে ত্রাণ বিতরণের কাজ করেছেন। জিন সোয়ে সাংবাদিক ওয়াকে ধারাবাহিকভাবে নৈতিক ও দুর্নীতির কারণে বিরক্ত হিসেবে অভিহিত করেন।

শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোয়ে থু অং সাক্ষীদের কাছে জানতে চান, প্রতিবেদন তৈরির সময় আসামিদের উদ্দেশ্য সম্পর্কে তারা জানতো কিনা  কিংবা এই দুই সাংবাদিক অনৈতিক আচরণ করেছে বলে তারা মনে করেন কিনা। তবে শুনানি শেষে বিষয়টি নিয়ে থু অং কোনও মন্তব্য করতে রাজি হননি।

রয়টার্সের দুই সাংবাদিক সত্য উন্মোচন করেছেন: আদালতে সাক্ষী

মিয়ানমারে এই দুই সাংবাদিকের বিচার বিশ্বব্যাপী মনযোগ কেড়েছে। কারণ এই মামলা দেশটিতে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় উন্নীত হওয়ার একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। দেশটিতে এখনও সামরিক বাহিনী অনেক প্রভাব রয়েছে। শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মানবাধিকার প্রধান জায়েদ আল হুসেইনও অবিলম্বে মামলাটি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন।

সরকারের মুখপাত্র জো হুতাই ফোনে রয়টার্সকে বলেন, ‘মিয়ানমারের আদালত স্বাধীন আর আইন অনুযায়ী মামলাটি চলবে’। তিনি বলেন, ‘নাগরিক হিসেবে তাদের অধিকারের পূর্ণ সুরক্ষা দেওয়া হবে।’

মুলতুবি ঘোষণার আগে বিচারক ইয়ে লুয়িন আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য বাদী ও আসামি পক্ষকে সময় নির্ধারণ করে দেন। সোমবার কিয়াও সোয়ে উ’র স্ত্রী ও কন্যা এবং ওয়া লোনের গর্ভবর্তী স্ত্রী কূটনীতিকদের পাশাপাশি আদালতে হাজির ছিলেন। আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার আগে ওয়া লোন বলেন, ‘রায়ের দিন দ্রুতই আসবে। আমরা বিশ্বাস করি এটা নায্যতা ও সঠিক নিয়মেই দেওয়া হবে।’

রয়টার্সের দুই সাংবাদিক সত্য উন্মোচন করেছেন: আদালতে সাক্ষী

কিয়াও সোয় উ এবং ওয়া লোন নিজেদের জবানবন্দিতে বলেছেন, ইয়াংগুনের বাসায় সাক্ষাতের সময় পুলিশ কর্মকর্তা ল্যান্স কর্পোরাল নাইং লিনসহ আরেক কর্মকর্তা মিলে তাদের কাছে নথিগুলো দিয়েছিলেন। কিন্তু সেখান থেকে ফিরে গ্রেফতার হওয়ার আগে তারা সেগুলো দেখারই সময় পাননি।

পুলিশ কর্মকর্তা মোয়ে ইয়ান নাইং তার সাক্ষ্যে বলেছেন, একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাইং লিসহ অধীনস্তদের ওই সাংবাদিকদের আটক করার নির্দেশ দেন। আর নাইং লিন আদালতে বলেছেন, তিনি সাংবাদিকদের সঙ্গে দেখা করেছিলেন কিন্তু কোনও কিছু দিতে রাজি হননি।  

পুলিশের আরেকজন সাক্ষী এর আগে আদালতকে বলেছিলেন, একটি নিরাপত্তা তল্লাশি চৌকি থেকে ওই দুই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় কর্মকর্তারা জানতেনই না যে ওই দুইজন সাংবাদিক। গ্রেফতারের সময় তাদের হাত থেকে গোপনীয় দলিল উদ্ধার করা হয়।

/আরএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম