কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর অভিযানে মেজরসহ নিহত ৬

বিদেশ ডেস্ক
০৭ আগস্ট ২০১৮, ১৪:৫৫আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৪:৫৭

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উত্তরাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনীর মেজরসহ ছয় জন নিহত হয়েছেন। এরমধ্যে চারজনই সেনাবাহিনীর সদস্য। পুলিশের দাবি, একটি সশস্ত্র চক্র ভারতের প্রবেশের চেষ্টা করলে এই হামলা চালায় নিরাপত্তা বাহিনী। এতে নিহত হন দুই জঙ্গিও। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর অভিযানে মেজরসহ নিহত ৬ প্রতিবেদনে বলা হয়, কাশ্মিরের বান্দিপোর জেলারা গোভিন্দ নাল্লাহয় একটি সশস্ত্র গোষ্ঠী ও রাষ্ট্রীয় রাইফেল বাহিনীর একটি টহলবাহিনীর মধ্যে এই সংঘর্ষ হয়।

পৃথিবীর সবচেয়ে সামরিকায়িত অঞ্চলগুলোর একটি কাশ্মির। জননিরাপত্তা আইনের নামে সেখানে ভারতীয় সেনাবাহিনী ধারাবাহিক আটক-গ্রেফতার অভিযান পরিচালনা করে। ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০১৫ সালের এক পরিসংখ্যান থেকে জানা যায়, ১৯৯১ সাল থেকে তখন পর্যন্ত এই আইনের আওতায় ৮ হাজার থেকে ২০ হাজারের মতো মানুষকে আটক করা হয়েছে। বিভিন্ন অভিযানে প্রাণহানির শিকার হয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার ভারতীয় কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে আটজনের একটি চক্র আমাদের দেশে ঢোকার চেষ্টা করছিলো। তারমধ্যে চারজন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে পালিয়ে গেছে। তবে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।

এর আগে রবিবার দক্ষিণ কাশ্মিরের খুদওয়ানি এলাকার ওয়ানি মহল্লাতে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে এ সংঘর্ষে তিন বিদ্রোহী নিহত হয়। এছাড়া গত সপ্তাহে কাশ্মিরের দক্ষিণাঞ্চলের কিলোরা গ্রামের এক অভিযানে ছয়জন নিহত হয়েছিলেন। এরমধ্যে একজন বেসামরিকও ছিলেন।

 

 

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম