রাষ্ট্রীয় হেলিকপ্টার অপব্যবহারের মামলায় হাজিরা দিলেন ইমরান খান

বিদেশ ডেস্ক
০৮ আগস্ট ২০১৮, ০২:৫০আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ০২:৫২

রাষ্ট্রীয় হেলিকপ্টার ব্যবহার করে প্রাদেশিক কোষাগারের অর্থ অপচয় সংক্রান্ত মামলায় দায়বদ্ধতা আদালতে হাজিরা দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অপেক্ষায় থাকা ইমরান মঙ্গলবার পেশোয়ারের আদালতে হাজিরা দেন। পাকিস্তানের সংবাদমাধ্যম বিজনেস রেকর্ডার জানিয়েছে, আইনজীবী বাবর আওয়ানকে নিয়ে ইমরানের হাজিরা দেওয়াকে কেন্দ্র করে আদালত এলাকায় কড়া নিরাপত্তা নেওয়া হয়। রাষ্ট্রীয় হেলিকপ্টার অপব্যবহারের মামলায় হাজিরা দিলেন ইমরান খান
গত ২৫ জুলাই পাকিস্তানে অনুষ্ঠিত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয়েছে ইমরান খানের পিটিআই। ছোট কয়েকটি দল ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন নিয়ে আগামী ১৪ আগস্ট তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে আশা করা হচ্ছে। এরইমধ্যে হেলিকপ্টার অপব্যবহারের মামলায় আদালতে হাজির হতে হলো তাকে।

ইমরানের বিরুদ্ধে অভিযোগ খাইবার পাখতুনওয়ালা প্রদেশের হেলিকপ্টারের অপব্যবহার করেছেন তিনি।  ২০১৩ সাল থেকে প্রদেশটির প্রাদেশিক সরকারের নেতৃত্ব দিচ্ছে ইমরান খানের দল পিটিআই। তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে এমআই-১৭ ও ইকুরেউইল হেলিকপ্টার ব্যবহার করে রাষ্ট্রীয় কোষাগারের ২১ লাখ রুপির অপচয় কো হয়েছে।

এই অভিযোগে গত ৩ আগস্ট ইমরান খানকে মঙ্গলবার আদালতে হাজির হতে তলব করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। মঙ্গলবার হাজির হলে তাকে ১৫টি প্রশ্নের একটি তালিকা দেওয়া হয়েছে। ইমরানের আইনজীবীর প্রেক্ষিতে আগামী ১৫ দিনের সময় দেওয়া হয়েছে তাকে।

তবে ইমরান এই অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই অভিযোগ আনা হয়েছে।

গত ১৮ জুলাই ইমরানকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে নির্বাচনি ব্যস্ততায় আদালতে হাজির হতে না পারলে তার আইনজীবী নির্বাচনের পর শুনানির তারিখ নির্ধারণের আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে গত ৩ আগস্ট তাকে ৭ আহস্ট হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

এনএবি চেয়ারম্যান বিচারপতি (অবসরপ্রাপ্ত) জাভেদ ইকবাল গত ফেব্রুয়ারিতে পিটিআই প্রধান ইমরান ও খাইবার পাখতুনওয়ালা প্রদেশের মুখ্যমন্ত্রী পারভেজ খাত্তাকের বিরুদ্ধে বেসরকারি কাজে সরকারি হেলিকপ্টার ব্যবহারের অভিযোগ তদন্তের নির্দেশ দেন।  এই তদন্তে গঠিত যৌথ দলের কাছে এরইমধ্যে বেশ কয়েকজন সরকারি কর্মচারি স্বাক্ষ্য দিয়েছেন।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম