শতাধিক পুলিশ সদস্যকে প্রাসাদে ডেকে হত্যার হুমকি দিলেন দুয়ার্তে

বিদেশ ডেস্ক
০৮ আগস্ট ২০১৮, ১৩:৫৭আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৪:০৭
image

দুর্নীতির অভিযোগ ওঠা শতাধিক পুলিশ সদস্যকে প্রাসাদে ডেকে এনে হত্যার হুমকি দিয়েছেন ফিলিপাইনের বিতর্কিত প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এদের অনেকের বিরুদ্ধেই ধর্ষণ, অপহরণ, ডাকাতিসহ বিভিন্ন ধরনের ফৌজদারি মামলা রয়েছে।  দুয়ার্তে তাদের হুমকি দিয়েছেন, নতুন করে আর একটি অপরাধ করলেও তার বিশেষ বাহিনী সেই পুলিশ সদস্যকে হত্যা করবে। দুয়ার্তের এই হুমকির দৃশ্য স্থানীয় একটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়েছে।

দুয়ার্তে
গত বছর মাদকের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে জাতীয় পুলিশ বাহিনীর অভ্যন্তরেও শুদ্ধি অভিযান চলছে। এক সময় পুলিশ বাহিনীকে ‘গোঁড়া আর দুর্নীতিগ্রস্ত’ বলে উল্লেখ করেছিলেন দুয়ার্তে। তবে মাদকবিরোধী সংস্থার জনবলে ঘাটতি থাকায় শেষপর্যন্ত পুলিশদেরও মাদকবিরোধী অভিযানে যুক্ত করেছিলেন তিনি।

মঙ্গলবার দুয়ার্তের সঙ্গে দেখা করতে প্রেসিডেন্ট প্রাসাদে যাওয়া ১০০-রও বেশি পুলিশ সদস্যের মধ্যে কারও কারও ক্ষেত্রে এখনও ফৌজদারি মামলা হয়নি। তাদের অভিযোগ পুনর্বিবেচনাধীন রয়েছে। তা সত্ত্বেও প্রেসিডেন্ট প্রাসাদের উপস্থিত হওয়া সব পুলিশ সদস্যকে গালি ব্যবহার করে দুয়ার্তে হুমকি দেন, তোমরা যদি না পাল্টাও (...) আমি তোমাদের খুন করব। তিনি বলেন ‘আমার একটি বিশেষ ইউনিট আছে যা আপনাদের ওপর জীবনভর নজর রাখবে এবং যদি আপনারা সামান্য কোনও ভুলও করেন, তবে আমি তাদেরকে আপনাদের হত্যার নির্দেশ দেব।’ পুলিশ সদস্যদের পরিবারকে সতর্ক করে দুয়ার্তে বলেন, যদি এরা মারা যায়, তাদের পরিবার থেকে যেন মানবাধিকারের দোহাই না দেওয়া হয়। কারণ এ ব্যাপারে তিনি আগেই সতর্ক করে রাখছেন।

ছয় বছর মেয়াদের পুরোটা সময় মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার শপথ নিয়েছেন দুয়ার্তে। প্রায়ই জেলে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলে ঘোষণা দিয়ে থাকেন তিনি। তবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত করার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন দুয়ার্তে। পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে প্রায় দেড় লাখ মানুষকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান চলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর কিছুসংখ্যক সদস্যও নিহত হয়েছে। এর মধ্য দিয়ে, মাদকবিরোধী লড়াইয়ের ঝুঁকিও প্রমাণ হয়েছে।   

ব্যুরো অব কাস্টমস অ্যান্ড অ্যান্টি ড্রাগস অথরিটি মঙ্গলবার সে দেশে প্রায় ৫০০ কেজি ইয়াবা উদ্ধার হওয়ার কথা জানিয়েছে। স্থানীয়ভাবে একে শাবু নামে ডাকা হয়। ইয়াবাগুলো ম্যানিলার আন্তর্জাতিক বন্দরে দুটি পরিত্যক্ত কন্টেইনার ভ্যানের দুটি স্টিলের সিলিন্ডারের ভেতর লুকানো ছিল।

উল্লেখ্য, বিশ্বজুড়েই বন্দুকভক্তির জন্য দুয়ার্তের পরিচিতি রয়েছে। ২০১৬ সালের মে মাসে প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার আগে মাদকের বিরুদ্ধে কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম ভাষণে দুয়ার্তে জানান, ফিলিপাইনে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি এবং গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়ানো ব্যক্তিদের গুলি করার ক্ষমতা দেওয়া হবে নিরাপত্তা বাহিনীকে। আর দায়িত্ব নেওয়ার পর ‘মাদকবিরোধী যুদ্ধ’ ঘোষণা করেন দুয়ার্তে। তিনি বলেন, ‘আপনারা যদি কোনও মাদকসেবীকে চিনে থাকেন তবে তবে তাদেরকে নিজেরাই হত্যা করুন। তাদের বাবা-মাকে এ কাজটি করতে বলাটা বেশি কষ্টের।’

 

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম