তাইওয়ানের হাসপাতালে আগুন, অন্তত ৯ জনের প্রাণহানি

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০১৮, ১১:১৩আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১১:৩৭
image

তাইওয়ানের একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ৯ জনের প্রাণহানি হয়েছে। আগুনের ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। তাইওয়ানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
তাইপে শহরের এই হাসপাতালটিতে আগুন লেগে ৯ জনের প্রাণহানী হয়েছে

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরের দিকে নিউ তাইপে শহরের ওয়েইফু হাসপাতালের সপ্তম তলার একটি ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। কীভাবে ওই হাসপাতালে আগুন লাগলো, তা নিয়ে এখনও কর্তৃপক্ষ স্পষ্ট কিছু জানায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, স্বয়ংক্রিয় একটি বেডের সঙ্গে থাকা বৈদ্যুতিক সংযোগে গোলাযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বিবিসি জানিয়েছে, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার পরপরই ওই হাসপাতাল থেকে ৩৩ জন রোগী এবং তিনজন কর্মীকে সরিয়ে নেওয়া হয়। তাইওয়ানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিএনএ জানিয়েছে, যে ওয়ার্ডে আগুন লেগেছিল, সেখানে ‘ধোঁয়া বহির্গমনের উপকরণ’ ছিল না বলে জানতে পেরেছে পুলিশ।

বিবিসির তাইপে প্রতিনিধি সিন্ডি সুই জানিয়েছেন, তাইওয়ানে প্রতিরোধ ব্যবস্থা নিয়ে তেমন কড়াকড়ি না থাকায় প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০১২ সালে এ ধরনের আরেকটি ঘটনায় ১২ রোগী নিহত এবং ৬০ জন আহত হয়েছিলেন।   

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম