নাইজারে কলেরা মহামারীতে ১৩ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০১৮, ২০:৩৪আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ২০:৩৬

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে কলেরা মহামারী দেখা দিয়েছে। জাতিসংঘ জানিয়েছে সেখানে ইতোমধ্যে ১৩ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে আরও প্রায় এক হাজার মানুষ।

নাইজারে কলেরা আক্রান্ত শিশু

জাতিসংঘের মানবিক ত্রাণ সমন্বয় বিষয়ক দফতর থেকে শনিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, এই মাসের শুরুতে দেশটির মারাদির দক্ষিণাঞ্চলে এই মহামারী শুরু হয়। ইতোমধ্যে সেখানকার কমপক্ষে ৯৯৩ জন মানুষ কলেরায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই এক থেকে ১৫ বছর বয়সী শিশু।

নাইজারের স্বাস্থ্যমন্ত্রী ইলিয়াসু মেইনাসারা বলেন, তার মন্ত্রণালয় এই মহামারী নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা আরও অনেক মানুষের আক্রান্ত হওয়ার আশঙ্কা করছে।

কলেরার সময় মতো চিকিৎসা না করা হলে তা ডায়রিয়া, পেট ব্যাথা ও পেট ফাপার পাশাপাশি বমি হতে পারে। প্রধানত দূষিত খাবার ও পানিই এই রোগের কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দুর্বল স্যানিটেশন ব্যবস্থা সম্পন্ন গরীব দেশগুলোতে প্রতিবছর ২১ হাজার থেকে এক লাখ ৪৩ হাজার মানুষ কলেরায় আক্রান্ত হয়ে মারা যায়। সূত্র: আনাদোলু।

/আরএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক